Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

পরকীয়ার জেরে খুন, লিলুয়ার যুবকের দেহ উদ্ধার ঝাড়খন্ডে, গ্রেপ্তার ৩

Loading... রাজ্য
#News #Extramarital affairs #Murder #Buddheshwar Sha #Liluah #Howrah #West Bengal #Jharkhand হাওড়া #পরকীয়া #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, হাওড়া - পরকীয়া সম্পর্কের জেরে খুন যুবক। ঘটনাটি ঘটে হাওড়া লিলুয়া দাসপাড়া এলাকায়। মৃতের নাম বুদ্ধেশ্বর সাউ। গত বুধবার থেকেই নিখোঁজ ছিলেন তিনি।ঝাড়খণ্ডের তোপচাচি এলাকা থেকে যুবকের মৃতদেহটি উদ্ধার করা হয়েছে।

{link}

মৃতের পরিবারের অভিযোগ, বুদ্ধেশ্বর সাউকে তার পরিচিতরা খুন করেছে। সূত্রের খবর, লিলুয়া ভট্টনগরের বাসিন্দা বিশ্বনাথ সাউয়ের স্ত্রী কুসুমা দেবীর সাথে ওই যুবকের ভালোবাসার  সম্পর্ক ছিল যা নিয়ে নিত্যদিন অশান্তি চলত।মৃতের স্ত্রী জানান, গত বুধবার বাপের বাড়িতে ছিলেন তিনি।সেই রাতে একটি অডিও ম্যাসেজ আসে তার মোবাইলে।ওই ম্যাসেজে বুদ্ধেশ্বর জানায় "মেরা জান খতরে মে হায়"(অডিওর সত্যতা আমরা যাচাই করিনি)।এরপর থেকেই ওই যুবকের সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। তিনদিন আগে নিহতের স্ত্রী লিলুয়া থানায় অভিযোগ দায়ের করেন।তদন্তে নেমে পুলিশ জানতে পারে, বুদ্ধেশ্বরকে গাড়ি করে উঠিয়ে নিয়ে গেছিলো বিশ্বনাথ সাউ ও তার দুই আত্মীয় পঙ্কজ সাউ ও সুনীল সাউ।তাদের তিনজনকেই হাওড়ার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। ইতিমধ্যেই ধৃতেরা তাদের অপরাধের কথা স্বীকার করেছে।

{link}

গাড়ির মধ্যে শ্বাসরোধ করে খুন করার পর প্রমান লোপাট করার জন্যই তারা ঝাড়খণ্ডের তোপচাচিতে নির্জন এলাকায়  বুদ্ধেশ্বরকে ফেলে দিয়ে আসে বলে পুলিশের প্রাথমিক অনুমান।ঝাড়খন্ডের পুলিশ মৃতের দেহ উদ্ধার করেছে।অপরাধিদের আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেবার আবেদন করেছে লিলুয়া থানার পুলিশ।

সর্বশেষ আপডেট: