Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 16/10/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

আইনজীবীর সাথে পরকীয়ায় মত্ত স্বামী,অত্যাচারিত স্ত্রী

Loading... রাজ্য
আইনজীবীর সাথে পরকীয়ায় মত্ত স্বামী,অত্যাচারিত স্ত্রী
#News #Extramarital affairs #Shantipur Police Station #Nadia #West Bengal #India #নদীয়া #সংবাদ

নিজস্ব সংবাদদাতা,নদীয়াঃ স্বামী পরকীয়ার নেশায় মত্ত। প্রতিবাদ করায় স্ত্রীকে বেধড়ক মারধর। প্রাণের ভয়ে শান্তিপুর থানার দ্বারস্থ হলেন গৃহবধূ। ঘটনাটি নদীয়ার শান্তিপুরের। অভিযোগকারিনী ওই গৃহবধূর নাম সুজাতা মুখার্জী।

{link}

 শান্তিপুর বল্লবী আচার্য পাড়ার বাসিন্দা সন্তু মুখার্জি পেশায় ল ক্লার্ক। তার স্ত্রী সুজাতার অভিযোগ, সন্তু তনয়া বিশ্বাস নামে এক আইনজীবীর কাছে কাজ করেন। দীর্ঘদিন ধরে তারা পরকীয়ায় মত্ত,যে কারণে দিনের পর দিন তাকে অত্যাচারের শিকার হতে হচ্ছে। স্বামীকে বারংবার বোঝানো সত্ত্বেও কোনরকম সুরাহা হয়নি। তিনি জানান, গতকাল রাতে সন্তু মুখার্জী এবং অপর এক ব্যক্তি তার ওপর চড়াও হয়ে তাকে মানসিক এবং শারীরিক অত্যাচার করেন। সুজাতা দেবীকে প্রাণে মেরে ফেলার হুমকি পর্যন্ত দেয় বলে অভিযোগ। তার আরও অভিযোগ, অভিযুক্ত তনয়াও সুজাতা দেবী কে ফোনে মেরে  ফেলার হুমকি দেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন । সুজাতা দেবী আরো জানান, তার ওপর মিথ্যে সম্পর্কের বোঝা চাপিয়ে দিচ্ছেন তার স্বামী। দিনের পর দিন যেভাবে তার ওপর অত্যাচার করা হচ্ছে তিনি প্রাণসংশয় ভুগছেন যার কারণে তিনি শান্তিপুর থানায় এসে স্বামী সন্তু মুখার্জী এবং আইনজীবী তনয়া বিশ্বাসের নামে লিখিত অভিযোগ করেন।

{link}

 লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। তবে পেশায় একজন আইন রক্ষক কিভাবে পরকীয়ায় লিপ্ত হয়ে আইনের বিরুদ্ধে গিয়ে নিজের স্ত্রীকে দিনের পর দিন মানসিক এবং শারীরিক অত্যাচার করেছেন সেই নিয়ে উঠছে প্রশ্ন। যদিও এ বিষয়ে এখনও সত্যতা যাচাই হয়নি। পুরো বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশ। অভিযোগকারিনী ওই গৃহবধূ তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

সর্বশেষ আপডেট: