Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

অতিবৃষ্টিতে জলের তলায় চাষের জমি, চিন্তায় বাঁকুড়ার চাষিরা

Loading... রাজ্য
অতিবৃষ্টিতে জলের তলায় চাষের জমি, চিন্তায় বাঁকুড়ার চাষিরা
#News #Bankura #West Bengal #India #বাঁকুড়া #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া: নিম্নচাপজনিত গত দুদিনের বৃষ্টিতে চরম সমস্যায় সাধারণ কৃষিজীবি মানুষ। পর্যাপ্ত বৃষ্টির অভাবে চলতি বছরে সেভাবে চাষের কাজ শুরুই করতে পারেননি বাঁকুড়ার কৃষকেরা। তার মধ্যেও বিকল্প সেচের ব্যবস্থা করে যেটুকু চাষাবাদ করেছিলেন নিম্নচাপজনিত অতিবৃষ্টির কারণে সেটুকুও নষ্ট হতে বসেছে। 

{link}

সোনামুখী ব্লক এলাকার বিস্তীর্ণ এলাকা জুড়ে জল থৈ থৈ অবস্থা। বিভিন্ন ধরণের সবজি চাষের জমি সহ সদ্য রোয়া ধানের ক্ষেতও জলের তলায়। এতদিন পর্যাপ্ত বৃষ্টির অভাবে সেইভাবে চাষ করতে পারেননি কৃষকেরা।তাই বৃষ্টির আশায় আকাশপানে তাকিয়ে বসেছিলেন তারা। জলের ঘাটতি কমাতে বিকল্প সেচের ব্যাবস্থা করে যেটুকু চাষবাস করেছিলেন চাষিরা, নিন্মচাপের জেরে দুদিন টানা বৃষ্টিতে সেটুকুও নষ্ট হতে বসেছে। জলের তলায় চলে গিয়েছে সমস্ত চাষের জমি।রীতিমতো আর্থিক ক্ষতির মুখে পড়তে বসেছেন চাষিরা। এই পরিস্থিতিতে মাথায় হাত চাষিদের।চাষিরা জানান, সারা বছর চাষবাস করে তাদের কোনো রকমে সংসার চলে।এই বৃষ্টিতে সব সবজি যদি নষ্ট হয়ে যায় তবে তারা যে টাকা খরচ করে সবজি চাষ করেছিলেন সেই টাকাও ঘরে আসবে না। ফলে আগামী দিনে সংসার কিভাবে চলবে তাই ভেবে রাতের ঘুম উড়েছে চাষিদের।

সর্বশেষ আপডেট: