Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 15/10/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

সাত বছরের শিশুকন্যাকে মেরে আত্মঘাতী এএসআই বাবা

Loading... রাজ্য
সাত বছরের শিশুকন্যাকে মেরে আত্মঘাতী এএসআই বাবা
#News #Father commits suicide by killing his daughter #Chakdaha #Nadia #West Bengal #India #নদীয়া #সংবাদ

নিজস্ব সংবাদদাতা,নদীয়াঃ স্বামী স্ত্রীর অশান্তির জেরে সাত বছরের শিশুকন্যাকে খুন করে আত্মঘাতী বাবা। ঘরের মধ্যে থেকে রহস্যজনকভাবে দুজনের দেহ উদ্ধার। ঘটনাটি ঘটেছে নদীয়া চাকদহ থানার বিষ্ণুপুর এলাকায়।

{link} 

স্থানীয় সূত্রের খবর, নদীয়ার চাকদহর বিষ্ণুপুর এলাকার বাসিন্দা জয়ন্ত সর্দার। তিনি বেলঘড়িয়া জিআরপি তে এএসআই হিসেবে কর্মরত ছিলেন। এলাকাবাসীর অভিযোগ, জয়ন্তের স্ত্রী মৌসুমী সর্দার এর সঙ্গে নিত্যদিন পারিবারিক অশান্তি লেগেই থাকত। এছাড়াও মৌসুমী তার স্বামীর ওপর পরকীয়ার সন্দেহ করতো। তাই নিয়ে মাঝেমধ্যেই বিবাদ চরমে উঠত। জয়ন্তের পরিবারের অভিযোগ, তার স্ত্রী মিথ্যা বদনাম দিত স্বামীর ওপর। সেই কারণেই দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। গতকাল দুপুর দুটো নাগাদ তার ঘরের ভেতরেই ঝুলন্ত অবস্থায় জয়ন্ত ও তার কন্যার মৃতদেহ উদ্ধার হয়।

{link}

প্রতিবেশীদের অনুমান, প্রথমে মেয়ে জিয়া সর্দার কে ফাঁস লাগিয়ে মেরে ফেলেন তিনি। এরপরে নিজে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আসে চাকদাহ থানার পুলিশ। পুলিশ এসে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। খুন করা যেমন অপরাধ,তেমন আত্মহত্যা করাও সমান ভাবে অপরাধ। স্থানীয় বাসিন্দারা মতে, সাত বছরের একটা নিষ্পাপ শিশুকে খুন করা আরও বড়ো অপরাধ। কি কারণে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল তা জানতে শুরু হয়েছে পুলিশি তদন্ত। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।   


 

সর্বশেষ আপডেট: