Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 16/04/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

দক্ষিণ ২৪ পরগনায় জামাইয়ের হাতে খুন হলেন শ্বশুর

Loading... রাজ্য
দক্ষিণ ২৪ পরগনায় জামাইয়ের হাতে খুন হলেন শ্বশুর
#News #Father in law was killed by his son-in-law #Basanti police station #Maheshpur Village #Bharatgarh gram- panchayat #South 24 Pargana #West Bengal #India #দক্ষিণ ২৪ পরগনা #সংবাদ

সুদেষ্ণা মন্ডল,দক্ষিণ ২৪ পরগনাঃ দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার ভরতগড় গ্রাম পঞ্চায়েতের মহেশপুর গ্রামে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। জামাইয়ের হাতে খুন হল তার শ্বশুর। ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

{link}
 
স্থানীয় সুত্রে খবর, প্রথমে সমীর সর্দার এর সঙ্গে তার জামাই দুরন্ত সর্দারের বচসা বাধে।এরপর শুরু হয় হাতাহাতি। তার মধ্যেই একটা লাঠি নিয়ে দুরন্ত শ্বশুর সমীর সর্দারের বুকে সজোরে আঘাত করে। গুরুতর জখম অবস্থায় সমীরকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। মৃতের স্ত্রী অর্থাৎ দুরন্তর শাশুড়ি দীপা সরকার জানায়, অনেকদিন ধরেই তার মেয়ের সাথে জামাইয়ের ঝগড়া অশান্তি চলছিল।সমস্যা মিটিয়ে একসঙ্গে  শান্তিতে সংসার  করার কথা বারবার বুঝিয়ে বলেছিলেন। কিন্তু কাল হঠাৎ তার মেয়ে একা বাড়িতে ফিরে আসে। সমীর মেয়েকে নিয়ে জামাইয়ের কাছে ফিরিয়ে নিয়ে গেলে সেখানে সমীরের সাথে জামাই দুরন্তর ঝামেলা শুরু হয়।

{link}
 
অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাসন্তী থানার পুলিশ। ইতিমধ্যে পুলিশ দুরন্ত সর্দারকে গ্রেপ্তার করেছে। মৃতের স্ত্রী জানিয়েছেন, তিনি দুরন্তর কঠরতম শাস্তি চান। অভিযোগের ভিত্তিতে পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। 

সর্বশেষ আপডেট: