Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 14/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

হাওড়ায় মাটির নীচ থেকে বের হতে দেখা গেল আগুন, আতঙ্কিত এলাকাবাসী

Loading... রাজ্য
হাওড়ায় মাটির নীচ থেকে বের হতে দেখা গেল আগুন, আতঙ্কিত এলাকাবাসী
#News #Fire #Black smoke #Santragachi Railway Colony #CESC #Howrah #West Bengal #India #সাঁতরাগাছি #হাওড়া #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ হঠাৎ মাটির নীচ থেকে আগুন এবং কালো ধোঁয়া বের  হতে দেখে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। বুধবার সকাল সাড়ে নটা নাগাদ ঘটনাটি ঘটেছে সাঁতরাগাছি রেল কলোনী এলাকায়। ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। 

{link}

স্থানীয় সূত্রের খবর, ওই এলাকায় জল নিকাশির জন্য হাওড়া পুরসভার পক্ষ থেকে নিকাশিনালা তৈরীর কাজ শুরু হয়েছিল। খোঁড়াখুঁড়ির কাজ চলছিল রাস্তায়। সেই সময় মাটির নিচে বিদ্যুতের কেবল থেকে আগুন এবং কালো ধোঁয়া বের হতে থাকে। অনেক স্থানীয় বাসিন্দারা  আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসেন। খবর দেওয়া হয় সাঁতরাগাছি থানা সহ সিইএসসি এবং হাওড়া পুরসভায়। পরে সিইএসসি কর্মীরা এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। সিইএসসি কর্মীদের আসার আগেই স্থানীয় বাসিন্দারাই বালি চাপা দিয়ে আগুন নিভিয়ে ফেলেন।

{link} 

দুর্ঘটনার জেরে ওই রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনার কারনে রাস্তায় আটকে পড়ে একাধিক গাড়ি।এখন প্রশ্ন হল কি কারণে মাটির নীচ থেকে এমন আগুন ও কালো ধোঁয়া বের হচ্ছিল? ঘটনাটি খতিয়ে দেখছে সিইএসসি কর্মীরা। প্রাথমিক তদন্তে সিএসসি কর্মীদের অনুমান, ইলেকট্রিক্যাল শট সার্কিট থেকেই এই আগুন সৃষ্টি হয়েছে।

সর্বশেষ আপডেট: