নিজস্ব সংবাদদাতা,হাওড়াঃ খিদে পেয়েছে খাব, এই বলে সকালবেলায় মাকে রান্না করতে বলে ছেলে। তারপর একটু আসছি বলে বাড়ি থেকে বাইরে বেরিয়ে যায়। কিন্তু ছেলে আর বাড়ি ফেরেনি। গতকাল সকাল থেকে নিখোঁজ সাইপ্রকাশ নায়ক নামে এক কিশোর। বছর চোদ্দর ওই ছেলেটি হাওড়ার আলমপুরের জালানকমপ্লেক্সের বাসিন্দা। ছেলেকে খুঁজে না পেয়ে চিন্তায় ভেঙে পড়েছে তার পরিবার।
{link}
সূত্রের খবর, গত ৯ বছর ধরে আলমপুর জালানকমপ্লেক্সে আমারিয়ায় গেঞ্জি ফ্যাক্টারিতে কর্মরত বাবা মা এর সঙ্গে থাকত সাইপ্রকাশ। এদিন তার মা জানান, প্রতিদিনের মত গতকাল সকালেও সে ৬.৩০ নাগাদ ঘুম থেকে উঠে মুখ ধুয়ে চা জলখাবার খাওয়ার পর স্নান করে ঠাকুর পুজো করে। তারপর সে মা কে বলে রান্না করার কথা, গেটের বাইরে থাকে এসে আমি খাব। কিন্তু তারপর আর ফেরেনি ছেলে। পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ১১ নাগাদ বাড়ি থেকে বের হয়। তারপর থেকে হাওড়ার সাঁকরাইল, সাঁতরাগাছি, ডোমজুড় সহ বিভিন্ন এলাকায় ২০-২৫ জন সহ কর্মীর সঙ্গে তন্ন তন্ন করে ছেলের খোঁজ করেন তার বাবা রমেশ নায়ক । কোথাও খোঁজ না মেলায় অবশেষে শুক্রবার রাতে ডোমজুড় থানায় লিখিত অভিযোগ করেন তার পরিবার।
{link}
অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। সম্ভবত ছেলেটিকে কেউ কিডন্যাপ করেছে এমনটাই অভিযোগ তার পরিবারের। তবে আদৌ ছেলেটিকে কিডন্যাপ করা হয়েছে নাকি সে নিজেই বাড়ি থেকে পালিয়ে গেছে এ বিষয়ে এখনও পর্যন্ত কিছুই জানা যায়নি। এখন প্রশাসনের কাছে তার পরিবারের অনুরোধ যত দ্রুত সম্ভব তাদের ছেলেকে যেন খুঁজে বের করা হয়।
.jpeg)
