Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভর দুপুরে এক কোটি টাকার ডাকাতি হাওড়ার কারখানায়

Loading... রাজ্য
#News #Gun #Robbery #One Crore #Factory #Bantra #Belilious Road #Howrah #West Bengal #India ডাকাতি #হাওড়া

নিজস্ব সংবাদদাতা ,হাওড়া – দিনে দুপুরে এক কোটি টাকা ডাকাতি হাওড়ার ব্যাটরা থানা এলাকায়।আজ বেলা সাড়ে বারোটা নাগাদ হাওড়ার ব্যাটরা থানা এলাকার বেলিলিয়াস রোডে একটা কারখানায় ঘটে ডাকাতির ঘটনা।

{link}

তিন জনের একটি দুষ্কৃতি দল আগ্নেয়াস্ত্রসহ একটি হোমের ব্যাগ নিয়ে আচমকাই দুজন কারখানায় ঢুকে পরে।একজন দুষ্কৃতি নজরদারির জন্য দাঁড়িয়ে থাকে কারখানার গেটের সাম্নে।কিছু বুঝে ওঠার আগেই কর্মচারীদের সন্ত্রস্ত করতে ব্যাগের মধ্যে মধ্যে বোম ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে হাত মুখ বেঁধে ফেলে।পরে অফিসের মধ্যে থাকা প্রায় এক কোটি টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতিদের দল।পুরো ঘটনা ধরা পড়েছে সিসিটিভি তে।ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।হাওড়া শহরের সমস্ত থানা কে সতর্ক করে দেওয়া হয়েছে।দুষ্কৃতিদের খোঁজে শুরু হয়েছে জোর তল্লাশি।

{link}

গত কয়েক মাস আগে হাওড়ার বাঁকড়ায় ঘটেছিল দুঃসাহসিক টাকার ব্যাগ ছিনতাই এর ঘটনা।পুলিশ টাকা উদ্ধারের পাশাপাশি দুষ্কৃতিদের গ্রেফতার করতে পেরেছিল।আজকের ঘটনায় পুলিশ কতটা তৎপর হতে পারে সেটাই এখন দেখার।

সর্বশেষ আপডেট: