নিজস্ব সংবাদদাতা, নিউ জলপাইগুড়িঃ দার্জিলিং মেলে থেকে নেমে গ্যাংটকে যাওয়ার জন্য গাড়ির অপেক্ষায় ছিল দুই শিশু সহ মোট ৬ জন পর্যটক। কিন্তু ঘন্টা খানেক সময় অতিক্রান্ত হওয়ার পরেও দেখা মেলেনি গাড়ির। ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করা হলেও মেলেনি কোন সুরাহা। অবশেষে পুলিশ ও সাধারন মানুষের সহযোগিতায় মেলে সুরাহা।
{link}
কলকাতা টালিগঞ্জের বাসিন্দা দেবর্ষি দাস ও তার পরিবার কলকাতার একটি ট্রাভেল এজেন্সির কাছ থেকে গ্যাংটক সহ উত্তর সিকিম ঘোরার জন্য ৭২ হাজার টাকার একটি প্যাকেজ বুক করেন। সেই মতো মঙ্গলবার তিনি ও তার পরিবার দার্জিলিং মেলে এন জে পি স্টেশনে নামেন। কথা ছিল সেখান থেকেই একটি গাড়ি সিকিম নিয়ে যাবে তাদের। কিন্তু ঘন্টা খানেক দাঁড়িয়ে থাকার পরেও গাড়ির দেখা না মিললে তারা ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করেন। এদিকে ট্রাভেল এজেন্সি তাদের নিজের খরচে গাড়ি বুক করে গ্যাংটক যাওয়ার কথা জানালে বিপাকে পরে যান তারা।
{link}
অবশেষে স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহযোগিতা প্রার্থনা করেন ওই পর্যটকরা। এই ঘটনা জানাজানি হতেই এন জে পি থানার পুলিশ স্টেশনে পৌছে কলকাতার ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করে তাদের টাকা ফেরতের ব্যাবস্থা করে দেন। তবে মাঝে মধ্যেই ট্রাভেল এজেন্সির দ্বারা পর্যটক হেনস্থার ঘটনার জন্য রিতীমতো অস্বস্থিতে পড়তে হয় পর্যটকদের। এই ঘটনাই তার নিদর্শন।
{link}
