Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 16/10/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

বিবাহ-বহির্ভূত সম্পর্কের সন্দেহে স্ত্রীকে কুপিয়ে খুন, গ্রেফতার স্বামী

Loading... রাজ্য
বিবাহ-বহির্ভূত সম্পর্কের সন্দেহে স্ত্রীকে কুপিয়ে খুন, গ্রেফতার স্বামী
#News #Husband killed his wife for suspicion of having extramarital affair #Ranaghat Police Station #Nadia #West Bengal #Howrah #নদীয়া #সংবাদ

নিজস্ব সংবাদদাতা,নদীয়াঃ বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে খুন করলো স্বামী। ঘটনাটি ঘটেছে নদীয়ার রানাঘাট থানার পায়রাডাঙ্গা বাজারপাড়া এলাকায়। নিহত গৃহবধূর নাম অলকা দাস (২৭)। ঘটনার পর অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে রানাঘাট থানার পুলিশ।

{link}

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বছর ছয় সাত আগে আসামের অলকা দাস-এর সঙ্গে দেখাশোনা করে বিয়ে হয় পায়রাডাঙ্গা বাজারপাড়া এলাকার বাসিন্দা সঞ্জিত দাসের। তাদের দু'বছরের একটি পুত্র সন্তানও রয়েছে। অভিযোগ, বিয়ের পর থেকে স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া অশান্তি লেগে থাকত। এই নিয়ে বেশ কয়েকবার স্থানীয় পায়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত সদস্যের কাছে নালিশ জানিয়েছেন উভয় পক্ষই। অভিযুক্তের পরিবারের অভিযোগ, অধিকাংশ সময় ওই গৃহবধূ মোবাইলে কথা বলায় ব্যস্ত থাকতেন। এরপর শুক্রবার গভীর রাতে বাড়ির অন্যান্য সদস্যরা ঘুমিয়ে পড়লে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ চরমে ওঠে। অভিযুক্তের দাদা সুজিত দাস বলেন, দু বছরের ছেলের সামনে নৃশংসভাবে দা দিয়ে স্ত্রীকে এলোপাথাড়ি কোপ দেয় সঞ্জিত। পাশের ঘর থেকে আর্তনাদ শুনে সকলে ছুটে এসে দরজা ভেঙে দেখেন রক্তাক্ত অবস্থায় ওই গৃহবধূ মেঝেতে লুটিয়ে পড়ে আছেন।

{link}

অভিযুক্তের পরিবারের পক্ষ থেকে রাতেই খবর দেওয়া হয় রানাঘাট থানায়। পুলিশ ঘর থেকে রক্তাক্ত অবস্থায় দেহটিকে উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই চিকিৎসকরা ওই গৃহবধূকে মৃত বলে ঘোষণা করেন। শুক্রবার রাতেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এই ঘটনায় বিবাহ বহির্ভূত সম্পর্ক নাকি অন্য কারণ রয়েছে তাও তদন্ত করে দেখছে পুলিশ।


 

সর্বশেষ আপডেট: