নিজস্ব সংবাদদাতা, বীরভূমঃ স্ত্রীকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করার চেষ্টা তার স্বামীর। মেয়েকে বাঁচাতে তার মা সামনে চলে এলে শাশুড়িকেই গলার নলি কেটে খুন করে চম্পট দিল জামাই। আহত মৃতার মেয়েও। মঙ্গলবার গভীর রাতে ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে বীরভূমের নানুর থানার অন্তর্গত মডডা গ্রামে।
{link}
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত কয়েকমাস আগেই মফিজা বিবির মেয়ে রুবি বিবির সঙ্গে বীরভূমের ময়ূরেশ্বরের বাসিন্দা কাসেম শেখের বিবাহ হয়। কিন্তু বিবাহের পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগে থাকত। এরপরেই তিনমাস আগে তাদের ডিভোর্স হয়ে যায়। কিন্তু হঠাৎ মঙ্গলবার রাতে জামাই কাসেম শেখ স্ত্রীকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করার উদ্দেশ্যে নানুরের মডডা গ্রামে তার শ্বশুড়বাড়িতে আসেন বলে অভিযোগ। রুবি বিবি প্রাণে বাঁচতে চিৎকার করতে থাকলে তাকে বাঁচাতে তার মা মফিজা বিবি তার সামনে চলে আসেন। রুবি বিবির অভিযোগ, এরপরেই কাসেম শেখ তার মা কে লক্ষ্য করেই চুরি দিয়ে শরীরের বিভিন্ন অংশে কোপাতে শুরু করেন। তারপর গলার নলি কেটে খুন করে তাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় মফিজা বিবির।
{link}
এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন রুবি বিবিও। এরপর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নানুর থানার পুলিশ। পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠায়। ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করেছে পুলিশ। তবে অভিযুক্ত জামাই পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
.jpeg)
