Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

বাড়ি থেকে অপহরণ করে খুন, মৃত বনগাঁর বাসিন্দা

Loading... রাজ্য
বাড়ি থেকে অপহরণ করে খুন, মৃত বনগাঁর বাসিন্দা
#News #Kidnap #Murder #Gopalnagar police station #Bongaon Sub Divisional Hospital #North 24 Pargana #West Bengal #India #বনগাঁ #উত্তর ২৪ পরগনা #সংবাদ


নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনাঃ অপহরণ করে খুন। ঘটনাটি ঘটেছে গোপালনগর থানায় সিমলে ফাঁড়ি এলাকায়। মৃত ব্যক্তির নাম গৌড় দত্ত (৫২)।পুলিশ সূত্রে জানা যায়, পেশায় ট্রাক চালক গৌড় বাবুকে বুধবার রাতে গোপালনগর থানার সিমলে ফাঁড়ি এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। এরপর তাকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করে পুলিশ। সেখানেই তার মৃত্যু হয়।

{link}

স্থানীয় সূত্রের খবর, তিনি বনগাঁ পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের চামড়াপোটি এলাকার বাসিন্দা। মৃতের পরিবারের দাবি, তাকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে খুন করা হয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, গৌড় বাবু আগে সোনা পাচারের কাজ করতেন। বুধবার তিনি ট্রাক নিয়ে পেট্রাপোল বন্দর দিয়ে বাংলাদেশ গিয়েছিলেন। জানা যায়, বাংলাদেশে তার কাছে একজন কয়েকটি সোনার বিস্কুট দিয়েছিলেন। সেগুলি বাংলাদেশ বর্ডার গার্ডের জোয়ানেরা নিয়েও নেয়। পরে তিনি বাড়িও ফিরে আসেন।

{link}

পরিবারের অভিযোগ, এরপরই বাড়িতে কয়েকজন লোক এসে গৌড়কে গাড়ি তল্লাশি করে দেখার জন্য নিয়ে যান। তারপর থেকেই তার কোন সন্ধান না পেয়ে বনগাঁ থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করে মৃতের পরিবার। পরিবারের লোকেরা রাতে পুলিশের মাধ্যমে খবর পেয়ে হাসপাতালে গিয়ে জানতে পারেন গৌড় বাবুর মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই পুলিশ মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। কে বা কারা এই খুনের সঙ্গে জড়িত সে বিষয়ে তদন্ত করছে পুলিশ।

 
 

সর্বশেষ আপডেট: