Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 16/10/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

বাসন্তীতে বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার এক

Loading... রাজ্য
বাসন্তীতে বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার এক
#News #Large quantity of fresh ammunition including firearms was recovered #Basanti #South 24 Pargana #West Bengal #India #দক্ষিণ ২৪ পরগনা #সংবাদ

সুদেষ্ণা মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনাঃ আবারও বাসন্তিতে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ তাজা কার্তুজ উদ্ধার। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ অভিযান চালিয়ে বাসন্তীর ভরতগড় এলাকা থেকে শামীম হোসেন শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে।

{link}

পুলিশ সূত্রের খবর, ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ডবল বারেল লং পাইপগান, একটি সিক্স চেম্বার লং পাইপগান, দুটি লং পাইপ গান, তিনটি ওয়ান শাটার পিস্তল ও একটি সেভেন এমএম পিস্তল। উদ্ধার হয়েছে ২৯ রাউন্ড তাজা কার্তুজ ও ১০ টি তাজা বোমা। ধৃতের বিরুদ্ধে ২৫/২৭অস্ত্র আইন ও ৩/৪ এক্সক্লুসিভ ধারায় মামলা রুজু করেছে বাসন্তী থানার পুলিশ।

{link}

শুক্রবার ওই ব্যাক্তিকে আলিপুর আদালতে তোলা হয়েছে। আপাতত অপরাধীকে নিজেদের হেফাজতে নেবে বাসন্তী থানার পুলিশ।


 

সর্বশেষ আপডেট: