নিজস্ব সংবাদদাতা, নদিয়া: দীর্ঘদিন ধরে বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত, প্রতিবাদে বিদ্যুৎ বিভাগের কর্মীদের গাড়ি আটকে বিক্ষোভ স্থানীয়দের। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগর কোতয়ালী থানার দোগাছি এলাকায়। ঘটনাটির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে।
{link}
বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় বিদ্যুৎ সমস্যায় ভুগছেন এলাকার সাধারণ মানুষ। দিনের বেলা ৪-৫ ঘণ্টা বিদ্যুৎ সংযোগ থাকে না এলাকায়। এলাকার বেশিরভাগ মানুষই দিনমজুর। মেশিন চালিয়ে তারা জীবিকা নির্বাহ করে তারা। দিনের পর দিন বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত হওয়ার ফলে তারা ঠিকমতো কাজ করতে পারছেন না। এই সমস্যার কথা বিদ্যুৎ বিভাগে জানানো হলে তাতে কোনো লাভ হয়নি। তাই বাধ্য হয়ে এর প্রতিবাদে রাস্তা অবরোধে নামেন তারা। শুক্রবার সকাল ন'টা থেকে স্থানীয় বাসিন্দারা বিদ্যুৎ বিভাগের গাড়ি আটকে বিক্ষোভ ও পথ অবরোধ শুরু করেন।
{link}
ঘটনাটির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। ঘটনাটির খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে। বিক্ষোভকারীদের দাবি, যতক্ষণ না পর্যন্ত বিদ্যুৎ বিভাগের উচ্চপদস্থ কর্তা এসে আশ্বাস না দেবে ততক্ষণ পর্যন্ত এই অবরোধ চালিয়ে যাবে।

