Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 09/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

পূর্ণিমার ভরা কোটালে শেষ রক্ষা হল না বাঁধের, আতঙ্কে সাগরবাসী

Loading... রাজ্য
পূর্ণিমার ভরা কোটালে শেষ রক্ষা হল না বাঁধের, আতঙ্কে সাগরবাসী
#News #Massive water infiltrated into the Ganges area through the broken part of the river dam #South 24 Pargana #West Bengal #India #দক্ষিণ ২৪ পরগনা #সংবাদ

সুদেষ্ণা মন্ডল, দক্ষিণ ২৪ পগনাঃ অশনীর আতঙ্ক কাটলেও পূর্নিমার ভরা কোটালে আর শেষ রক্ষা হলোনা। কদিন ধরে ষাঁড়াষাঁড়ির কোটালের ক্ষতির কথা ভেবে সিঁদুরে মেঘ দেখছিল সুন্দরবনের উপকূলবর্তী এলাকার মানুষজন। আর সেই আশঙ্কাই সত্যি হল।

{link} 

দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের মহিষামারী গ্রামে প্রায় দুশো ফুট নদী বাঁধ এর ভাঙা অংশ দিয়ে ব্যাপক জল ঢুকে পড়ল গঙ্গাসাগর এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নদী বাঁধ দীর্ঘদিন ধরে ভাঙা রয়েছে। বারংবার প্রশাসনের বিভিন্ন আধিকারিককে জানিয়েও কোনো সমাধান হয়নি। এখন সরকারি কর্তা ব্যক্তিদের গা হেলানোর ফল ভোগ করতে হচ্ছে এলাকার সাধারণ মানুষজনকে। পূর্ণিমার কোটালে নদীর জল বাড়াতে এলাকায় নদীর জল ঢুকতে শুরু করেছে ব্যাপক ভাবে। আর এতেই ইতিমধ্যে প্লাবিত হয়ে গিয়েছে কয়েকশো বিঘা চাষের জমি।

{link}

তাই এখন মাথায় হাত স্থানীয় বাসিন্দাদের। তাদের কাতর আবেদন, যত দ্রুত সম্ভব এই বাঁধ মেরামতির কাজ শুরু করুক প্রশাসন। স্থানীয়দের দাবীকে যদিও উড়িয়ে দেয়নি পঞ্চায়েত প্রধান। এ বিষয়ে তিনি বলেন, বিষয়টি সেচ বিভাগকে দেখার কথা বলা হয়েছে। খুব তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করা হবে। এখন দেখার বিষয় কবে এই বাঁধ সমস্যার সমাধান হয়।

 
 

সর্বশেষ আপডেট: