সুদেষ্ণা মন্ডল, দক্ষিণ ২৪ পরগনা: গ্রাহকদের বাড়ি বাড়ি ওষুধ পৌছাবে এবার আকশপথে। এমনই অবাক করা নমুনা দেখা গেল দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর সালেপুরের সস্তা সুন্দর অফিসে। তবে কীভাবে পৌঁছাবে সেই ওষুধ? জানা যায় বারুইপুরের সস্তা সুন্দর মেডিসিন বিভাগ থেকে ড্রোনের মাধ্যমে গ্রাহকদের কাছে পৌঁছে যাবে জীবনদায়ী ওষুধ।
{link}
অফিসের এক আধিকারিকের সঙ্গে কথা বলে জানা যায়, ফ্লিপকার্টের সঙ্গে সস্তা সুন্দর কোম্পানি অনলাইন চুক্তিবদ্ধ হয়েছে। ১০৪ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে অনলাইনে যদি কোন গ্রাহক ওষুধের অর্ডার দেয় তাহলে সেই ওষুধ ড্রোনের মাধ্যমে পৌঁছে যাবে তার কাছে। ইতিমধ্যেই এই পরিষেবা চালু করার জন্য বিভিন্ন পরীক্ষামূলক ব্যাবস্থা গ্রহণ করা হচ্ছে। একটি ড্রোনকে সাড়ে তিন কেজি ওষুধ নিয়ে পূর্ব মেদিনীপুরের মাতঙ্গিনী হাজরা এলাকায় পরিষেবা দেওয়ার জন্য পাঠানো হয়। এই ড্রোনটি ছাড়া হয় বারুইপুর সালেপুরের সস্তা সুন্দরের অফিস থেকে। জানা যায়, দূই থেকে আড়াই ঘন্টার মধ্যেই আকাশপথে পৌঁছে যাবে পূর্ব মেদিনীপুরের মাতঙ্গিনী হাজরার অফিসে। তবে এখনও ট্রায়াল পর্যায় চলছে। কয়েক মাসের মধ্যেই চালু হতে পারে এই পরিষেবা।
{link}
এই পরিষেবা চালু হলে সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল সহ বাঁকুড়া, বীরভূম, শিলিগুড়ি ইত্যাদি জায়গায় পৌঁছে যাবে অনেক দ্রুত পৌঁছে যাবে জীবনদায়ী ওষুধ। তবে এখনো ঠিক হয়নি ডেলিভারি চার্জ কত লাগবে। ফ্লিপকার্টের এই পরিষেবা এখন দিচ্ছে হরিয়ানা গুরগাঁও ইত্যাদি জায়গায়। এই ড্রোন সবথেকে বেশী ৪০০ মিটার উঁচু পর্যন্ত একটি রোডের মাধ্যমে চলাচল করবে। একটি ড্রোন অন্তত কুড়ি কেজি ওষুধ নিয়ে চলাচল করতে পারবে বলেই কোম্পানি সূত্রের খবর।
