নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ: চার দিন পর উদ্ধার নিখোঁজ শিশুর পচা গলা মৃতদেহ। মৃত শিশুটির নাম জয় দাস, বয়স ১১। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের খড়গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে খড়গ্রাম থানার পুলিশ। তারা এসে মৃতদেহটি উদ্ধার ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায়।
{link}
স্থানীয় সূত্রে খবর, ১লা জুলাই অর্থাৎ রথের দিন সকালে রথ তৈরি করার জন্য কাগজ কিনতে বাড়ি থেকে বেরোয় মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা নরেন দাসের ছেলে জয় দাস নামের ওই শিশুটি। তারপর থেকেই ওই শিশু নিখোঁজ ছিল। পরিবারের পক্ষ থেকে খড়গ্রাম থানায় লিখিত অভিযোগ করা হয় ওই শিশুর নিখোঁজ প্রসঙ্গে। পুলিশ প্রশাসনের পাশাপাশি পরিবারের পক্ষ থেকে চার দিন ধরে খোঁজ চালানো হয় তবে তার খোঁজ মেলে নি। রবিবার সকালে গ্রামবাসীরা মোহাম্মদপুর গ্রামের একটি বাঁশ বাগানে ওই শিশুর পচা গলা মৃতদেহ দেখতে পায়। তৎক্ষণাৎ স্থানীয়রা ওই শিশুর পরিবারকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পরিবারের সদস্যরা ছুটে আসেন এবং দেহ সনাক্ত করেন।
{link}
পরে খড়গ্রাম থানার পুলিশ মৃতদেহ টি উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। ইতিমধ্যেই ঘটনাটির তদন্ত শুরু করেছে খড়গ্রাম থানার পুলিশ। কী ভাবে ওই শিশুর মৃত্যু হল তা খতিয়ে দেখছে পুলিশ। শিশুটির অকাল প্রয়াণে শোকাহত শিশুটির পরিবার সহ স্থানীয়রা।
