Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

সৎ বাবাকে খুন করল মা ও মেয়ে

Loading... রাজ্য
সৎ বাবাকে খুন করল মা ও মেয়ে
#News #Mother and daughter both killed their step father #Domjur #Howrah #West Bengal #India #ডোমজুড় #হাওড়া #সংবাদ

নিজস্ব সংবাদদাতা,হাওড়াঃ দিনের পর দিন কিশোরী মেয়ের ওপর শারীরিক নিগ্রহ সহ্য করতে না পেরে মা এবং মেয়ে দুজনে মিলে খুন করল সৎ বাবাকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে ডোমজুড়ের পার্বতীপুরে। ডোমজুড় থানার পুলিশ এই ঘটনায় গ্রেপ্তার করেছে মা এবং মেয়েকে।

{link}

সূত্রের খবর, গতকাল রাতে ডোমজুড়ের পার্বতীপুরে সোনার দোকানের মালিক শেখ সালাম(৫৫) নিজের বাড়িতেই খুন হন। বিবাহিত শেখ সালাম এর আগে মুম্বাইতে থাকলেও বেশ কয়েক বছর ধরে তিনি ডোমজুড়ে থাকছিলেন। সঙ্গে ছিলেন তার দ্বিতীয় পক্ষের স্ত্রী ও তার কিশোরী মেয়ে। গতকাল রাতে তার স্ত্রী সুলতানা বেগম প্রতিবেশীদের ঘরে ডেকে আনেন। তারা ঘরে ঢুকে দেখেন শেখ সালাম বিছানার ওপর পড়ে রয়েছেন। তার গলায় কালো দাগ। শ্বাসরোধ করে খুন করা হয়েছে তাকে। প্রতিবেশীদের কাছে সুলতানা বলেন, সন্ধ্যাবেলায় তাদের বাড়িতে দুজন লোকের আসার কথা ছিল। সেই কারণে আগেই শেখ সালাম তাদের বাড়ী ছেড়ে চলে যেতে বলেন। এরপর তারা আত্মীয়র বাড়ি বেরিয়ে যান। আধঘন্টা বাদে তারা যখন ঘরে ফেরেন তখন দেখেন তার মুখ থেকে বেরিয়ে এসেছে জিভ। প্রতিবেশীদের ডাকলে তারাও দেখেন মৃত অবস্থায় বিছানায় পড়ে রয়েছেন ওই ব্যবসায়ী। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডোমজুড় থানার পুলিশ। মৃতদেহ উদ্ধারের পর মা এবং মেয়েকে থানায় আটক করে দফায় দফায় জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।

{link}

 এর পরেই জেরায় ভেঙে পড়েন ওই দুইজন। মা এবং মেয়ে দুজনেই পুলিশের কাছে জানায়, দীর্ঘদিন সালাম তার মেয়ের উপর শারীরিক নিগ্রহ করতেন। সেই অত্যাচার সহ্য করতে না পেরে তারা খুনের ছক করে। গতকাল রাতে পরিকল্পনা মাফিক তাকে শ্বাসরোধ করে খুন করেন। পুলিশের কাছে এই স্বীকারোক্তির পর দুজনকে গ্রেপ্তার করে ডোমজুড় থানার পুলিশ। ইতিমধ্যেই এই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

 

সর্বশেষ আপডেট: