সুদেষ্ণা মন্ডল, দক্ষিণ ২৪ পরগনাঃ বিয়ের করার জন্য বাড়ির লোককে না জানিয়েই প্রেমিকের হাত ধরে বাড়ি ছেড়েছিল যুবতী। কিন্তু এক সপ্তাহ পর ফাঁকা মাঠ থেকে উদ্ধার হলো তার পচাগলা দেহ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উস্থি থানার শেরপুর এলাকায়। মৃত যুবতীর নাম সাইমা খাতুন(১৮)। মৃতার পরিবারের অভিযোগ ওই যুবকই তাদের মেয়েকে নৃশংস ভাবে খুন করেছে।
{link}
পরিবার সূত্রে জানা যায়, গত ১ সপ্তাহ আগে নিখোঁজ হয় ওই যুবতি। পরে পরিবারের লোকজন বহু খোঁজাখুঁজির পর উস্তি থানাতে যুবতীর নিখোঁজ হওয়ার একটি অভিযোগ দায়ের করেন। বৃহস্পতিবার শেরপুর এলাকার মাঠে এলাকার বাসিন্দারা একটি পচাগলা দেহ দেখতে পান। এরপর স্থানীয়রাই খবর দেয় উস্থি থানার পুলিশকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া পচাগলা দেহ নিখোঁজ হওয়া ওই যুবতীর। পুলিশের প্রাথমিক অনুমান, অভিযুক্ত যুবক সাদ্দাম পিয়াদার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিলো সাইমা খাতুনের। সাদ্দাম ওই এলাকারই বাসিন্দা। বিয়ে করার নাম করে অভিযুক্ত যুবক সাইমা কে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিলেন। পরে পরিকল্পনা করে তাকে খুন করে পালিয়ে যায় যুবক।
{link}
ঘটনার পর থেকেই পলাতক ওই যুবক এবং তার পরিবারের লোকজন। তবে ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। অন্যদিকে উদ্ধার হওয়া যুবতীর পচাগলা দেহ ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার পুলিশ মর্গে পাঠায় পুলিশ। এই ঘটনায় মৃত যুবতীর পরিবারের লোকজনের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
