Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 14/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

ফের জগদ্দলে গুলির আঘাতে খুন যুবক, পলাতক দুষ্কৃতীরা

Loading... রাজ্য
ফের জগদ্দলে গুলির আঘাতে খুন যুবক, পলাতক দুষ্কৃতীরা
#News #Murder #Death #Rustam Gumti #Jagaddal Police Station #MLA Arjun Singh #North 24 Pargana #West Bengal #India #জগদ্দল #উত্তর ২৪ পরগনা #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা:  ভর সন্ধ্যেবেলায় জগদ্দলে চলল গুলি, মৃত ১। মৃতের নাম রিজায়ান আলী। শুক্রবার সন্ধ্যেবেলা ঘটনাটি ঘটেছে জগদ্দল থানার অন্তর্গত রুস্তম গুমটি অঞ্চলে। ঘটনাটি ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। 

{link}

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ওই অঞ্চলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। ওই এলাকায় বোম ফেলেছিল দুষ্কৃতীরা। কিছু জায়গায় আগুনও লাগিয়ে দেওয়া হয়েছিল। এরই সাথে চলেছে গোলাগুলির ঘটনা। সব মিলিয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে ওই এলাকায়। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, চায়ের দোকানে দাড়িয়ে চা খাচ্ছিলেন ওই যুবক। তখনই কয়েকজন এসে তার উপর হামলা করেন। এরপর তাকে মারধরও করতে দেখা যায়। সেই সময়ই তাঁকে গুলি করে খুন করে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনা প্রসঙ্গে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং বলেন, বেশ কিছুদিন ধরেই অঞ্চলে সমাজবিরোধীদের দৌরত্ব বেড়েছে। যার ফলে ১৫ দিনের মধ্যেই ভাটপাড়া জগদ্দল অঞ্চলে তিন যুবক প্রাণ হারালেন। সমাজ বিরোধীদের দৌরত্ব কমাতে সক্রিয় হবে পুলিশ প্রশাসন।

{link}

বর্তমানে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে জগদ্দল থানার পুলিশ বাহিনী সহ র‍্যাপ। পুরো ঘটনাটির তদন্ত করছে পুলিশ। ইতিমধ্যেই তারা অভিযুক্তদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে। ঠিক কী কারণে এই খুন? এর পিছনে কি কোনো রাজনৈতিক ঘটনা জড়িয়ে রয়েছে? তা খতিয়ে দেখছে পুলিশ।

সর্বশেষ আপডেট: