Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

মগরাহাটের পর এবার বিষ্ণুপুরে জোড়া খুনের চেষ্টা

Loading... রাজ্য
মগরাহাটের পর এবার বিষ্ণুপুরে জোড়া খুনের চেষ্টা
#News #Murder #Elder brother was killed by two brothers #Kolkata PG Hospital #South 24 Pargana #West Bengal #India #দক্ষিণ ২৪ পরগনা #সংবাদ

সুদেষ্ণা মন্ডল, দক্ষিণ ২৪ পরগনাঃ মগরাহাটের ছায়া এবার বিষ্ণুপুরেও। অভিযোগ সম্পত্তি নিয়ে বিবাদের জেরে দুই ভাইয়ের হাতে খুন দাদা। আশঙ্কাজনক অবস্থায় বৌদি কে পাঠানো হল কলকাতার পিজি হাসপাতালে। মৃতের নাম দেবাশীষ পোঁড়ে।

{link}

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিষ্ণুপুর থানার দক্ষিণ গোবিন্দপুর গ্রামে এক কাঠা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল বড় দাদা দেবাশীষ এর সঙ্গে ছোট দুই ভাই আশীষ পোঁড়ে এবং দেবানন্দ পোঁড়ের। গত এক মাস ধরে এই জমি বিবাদ চলছিল বলে অভিযোগ। হঠাৎ শনিবার কাক ভোরে দুই ভাই ধারালো অস্ত্র দিয়ে দাদা এবং বৌদি কে কুপিয়ে খুন করার চেষ্টা করেন। এলাকাবাসীদের অভিযোগ, দুই ভাই এলোপাথারি কোপাতে থাকেন দাদা এবং বৌদি কে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দেবাশীষ বাবুর। স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় পলি পোঁড়ে ঘটনাস্থলে প্রায় দেড় ঘন্টা পড়ে থাকলেও তাকে কেউ সাহায্য করতে আসেনি। এরপর পাশের পাড়ার বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে আমতলা গ্রামীণ হাসপাতাল ভর্তি করেন। শারীরিক অবস্থার অবনতি হলে সেখান থেকে চিকিৎসক তাকে কলকাতার সরকারি হাসপাতালে স্থানান্তরিত করে।

{link}

 ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আসে বিষ্ণুপুর থানার পুলিশ। ইতিমধ্যেই পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। প্রতিবেশীদের অভিযোগ, দুর্ঘটনার কথা আগেই আঁচ করতে পেরে দেবাশীষ বাবু থানায় একটি লিখিত অভিযোগ করেছিলেন। কিন্তু তাসত্ত্বেও পুলিশ কোন পদক্ষেপ নেয়নি। আপাতত বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


 

সর্বশেষ আপডেট: