Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

শাশুড়ি জামাইয়ের অবৈধ সম্পর্কের জেরে খুন শাশুড়ি, গুরুতর আহত জামাই

Loading... রাজ্য
শাশুড়ি জামাইয়ের অবৈধ সম্পর্কের জেরে খুন শাশুড়ি, গুরুতর আহত জামাই
#News #Murder #Extramarital affair #Mother in law #Son in law #Hariharpur Police Station #Murshidabad #West Bengal #India #মুর্শিদাবাদ #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ শাশুড়ি ও জামাইয়ের বিরুদ্ধে অবৈধ সম্পর্কর অভিযোগ। যার জেরে  পিটিয়ে খুন করা হল শাশুড়িকে। গুরুতর জখম অবস্থায় জামাই মেডিকেল কলেজে চিকিৎসাধীন। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার সর্বাঙ্গপুর এলাকায়। মৃত শাশুড়ির নাম নুরসেফা বিবি । গুরুতর জখম জামাইয়ের নাম মফিজুল মন্ডল (৩৮)।

{link}

পরিবারের অভিযোগ, ওই মহিলার সঙ্গে জামাইয়ের দীর্ঘদিনের অবৈধ সম্পর্ক ছিল। সোমবার রাতে একই ঘরে শাশুড়ি এবং জামাই কে একসঙ্গে দেখার পর তাদের পরিবারের লোকজন ওই ঘরের ভিতর ঢুকে মারধর শুরু করেন বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। জানা যায় পরিবারের লোকজন বাঁশ লাঠি দিয়ে বেধড়কভাবে তাদের পেটাতে থাকেন। যার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার। এরপর জখম জামাইকে প্রথমে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থার অবনতি হওয়ায় তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়।

{link}

আহত জামাই মফিজুল মন্ডল জানান, তার শ্বশুর ও শালারা ভুল বুঝে বেধড়কভাবে তাদের মারতে থাকেন। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিহরপাড়া থানার পুলিশ। পুলিশ সেখান থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে আসে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। জখম জামাইকে পাঠানো হয় মেডিকেল কলেজ হাসপাতালে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে এলাকায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানা পুলিশ।


 

সর্বশেষ আপডেট: