নিজস্ব সংবাদদাতা, নদীয়া: রাস্তার পাশে এক মহিলার রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য নদীয়ায়। ঘটনাটি ঘটে নদীয়ার হরিণঘাটা থানার নগরউখড়া সিংগা -সোনাকুড় এলাকায়। ওই মৃত মহিলাটির নাম অসীমা সিং , বয়স আনুমানিক ৩০ বৎসর। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় হরিণঘাটা থানার পুলিশ।
{link}
স্থানীয় সূত্রের খবর, মৃত ওই মহিলা হরিণঘাটা থানার নগরউখড়া, উত্তর চান্দা গ্রামের বাসিন্দা। সোমবার সকালে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় ওই মহিলাকে পড়ে থাকতে দেখেন স্থানীয় কিছু বাসিন্দা। এরপর তারাই খবর দেয় হরিণঘাটা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তারা এসে মহিলার দেহটি উদ্ধার করে হরিণঘাটা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
{link}
বর্তমানে পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য কল্যাণী মর্গে পাঠিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। ইতিমধ্যে পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। কিন্তু প্রশ্ন হল কে বা কারা ওই মহিলাকে নৃশংসভাবে খুন করে রাস্তায় ফেলে গেছে? কেনই বা খুন করল ওই মহিলাকে? পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
.jpeg)
