Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

হালিশহরে ফ্ল্যাটের মধ্যে থেকে উদ্ধার গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ

Loading... রাজ্য
হালিশহরে ফ্ল্যাটের মধ্যে থেকে উদ্ধার গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ
#News #Murder #Suicide #Baldeghata #Halisahar #Halisahar police station #North 24 Pargana #West Bengal #India #হালিশহর #উত্তর ২৪ পরগনা #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা:  ফ্ল্যাটের মধ্যে  থেকে উদ্ধার এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে হালিশহরের বলদেঘাটা এলাকায়।মৃত মহিলার নাম  সোমা কুরু(৩৪)। মৃতার পরিবারের অভিযোগ, সোমাকে খুন করা হয়েছে।ঘটনাটির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তারা মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য  পাঠায়।ইতিমধ্যে ঘটনাটির তদন্ত শুরু করেছে হালিশহর থানার পুলিশ।

{link}

জানা গিয়েছে, সোমার স্বামী সুন্দর কুরু রেলওয়ে কর্মী। তিনি  কাজের সূত্রে মধ্যপ্রদেশে রয়েছেন। সোমা এক ছেলে ও মেয়ে সন্তান নিয়ে হালিশহরের একটি ফ্ল্যাটে থাকেন।সোমার মা অনুরাধা বিশ্বাস জানান, রাজিব ভট্টাচার্য নামের একটি ছেলের সাথে সোমার দীর্ঘদিনের সম্পর্ক ছিল। মাঝেমাঝেই তাদের মধ্যে ঝগড়া অশান্তি হত। রাজীব সোমার বাড়ি এসে তাকে মারধরও করত।বুধবার সন্ধ্যেবেলাও রাজীব তাদের বাড়ি এসেছিলেন।সোমার পরিবারের অভিযোগ, রাজীবই সোমাকে খুন করেছে। বৃহস্পতিবার সকালে রাজীব নিজেই খবর দেন হালিশহর থানায়।এরপর পুলিশ এসে মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

{link} 
       
হালিশহর থানার  পুলিশ ঘটনাটির তদন্ত করছে। ইতিমধ্যেই তারা রাজিব ভট্টাচার্য্য নামে ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।এটা আদৌ আত্মহত্যা নাকি খুন, তা এখনও জানা যায়নি। পুরো ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।

সর্বশেষ আপডেট: