নিজস্ব সংবাদদাতা, নদিয়াঃ নদিয়া জেলার হাঁসখালি থানার অন্তর্গত সূর্যপুর এলাকায় কৃষকের রহস্যজনক মৃত্যু।মৃতের নাম যাদব ঘোষ, বয়স ৫৭। গলায় ফাঁস দেওয়া অবস্থায় মাঠের মধ্যে মৃতদেহটি পড়ে থাকতে দেখেন স্থানিয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হাঁসখালি থানার পুলিশ। ইতিমধ্যে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।
{link}
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যাদব ঘোষ মঙ্গলবার অর্থাৎ গতকাল মধ্যরাতে ফুলের জমিতে জল দিতে যান। সকাল হয়ে গেলেও তাকে বাড়ি না ফিরতে দেখে খুঁজতে শুরু করেন তার বাড়ির লোক।স্থানিয়রা সকালে জমিতে একটি খেজুর গাছের গোড়ায় যাদব ঘোষকে গলায় ফাঁস লাগানো অবস্থায় পড়ে থাকতে দেখেন। তারপর স্থানিয়রা তার বাড়িতে খবর দেন।তার পরিবারের অভিযোগ, তাকে মারধর করার পর গলায় ফাঁস দিয়ে খুন করা হয়েছে। যাদবের পরিবারের দাবী, যে বা যারা যাদবের খুন করেছে তাদের কঠোর স্বাস্তি হোক।
{link}
ঘটনাটিকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনাটির তদন্ত করছে পুলিশ। এখন অপেক্ষা ময়না তদন্তের রিপোর্ট আসার। রিপোর্ট থেকেই বোঝা যাবে কি কারণে মৃত্যু।
