Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

সম্পত্তির লোভে মামাকে মাটিতে পুঁতে দিল ভাগ্না

Loading... রাজ্য
সম্পত্তির লোভে মামাকে মাটিতে পুঁতে দিল ভাগ্না
#News #Nephew buried his own maternal uncle for property #Ranaghat Police Station #Nadia #West Bengal #India #নদীয়া #সংবাদ

নিজস্ব সংবাদদাতা,নদীয়াঃ সম্পত্তির লোভে মামাকে জীবন্ত অবস্থায় মাটিতে পুঁতে দিল ভাগ্না। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদীয়া রানাঘাট থানার কুপার্স ক্যাম্পের ৪ নম্বর ওয়ার্ডে। মৃতের নাম মন্টু শিকদার। ভয়ঙ্কর ঘটনাটির ফলে রীতিমত আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে।

{link}

স্থানীয় সূত্রের খবর, মামা ও ভাগ্নের পাশাপাশি বাড়ি। এলাকার বাসিন্দাদের অভিযোগ, ভাগ্নে বিপুল মন্ডল তার মামা মন্টু শিকদারকে গত চার পাঁচ দিন ধরে অজ্ঞানের ওষুধ খাইয়ে ঘরের ভেতরে দড়ি দিয়ে বেঁধে রেখেছিলেন। চার পাঁচ দিন ধরে অভিযুক্ত ওই যুবক তার মামাকে অজ্ঞান অবস্থায় ঘরের মধ্যে তালাবন্ধ করে রাখেন বলেও অভিযোগ। এদিন স্থানীয় এক বাসিন্দা জানান, বুধবার রাতের অন্ধকারে ওই যুবক রান্নাঘরে মামার শরীরের মাপে গর্ত খুঁড়ে তাকে মাটিতে পুঁতে দিচ্ছিলেন।

{link}

ঠিক তখনই স্থানীয় এক বাসিন্দা ঘটনাটি দেখে পুলিশে খবর দেয়। এরপরেই ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। পুলিশ আসার আগেই এলাকার বসিন্দারা মন্টু বাবুকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যেই অভিযুক্ত বিপুল বাবুকে গ্রেফতার করেছে পুলিশ। প্রতিবেশীদের দাবি, এমন ভয়ঙ্কর অপরাধের জন্য অভিযুক্তকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া হোক।

 
 

সর্বশেষ আপডেট: