Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

হনুমানের আতঙ্কে ছাদ থেকে পড়ে মৃত্যু বৃদ্ধার

Loading... রাজ্য
হনুমানের আতঙ্কে ছাদ থেকে পড়ে মৃত্যু বৃদ্ধার
#News #Old woman fell from the roof to escape from monkey #Navadwip #Nadia #West Bengal #India #নবদ্বীপ #নদীয়া #সংবাদ

নিজস্ব সংবাদদাতা,নদীয়াঃ সন্ধ্যাবেলায় হনুমানের দাপট। আর সেই হনুমানের হাত থেকে বাঁচতে আতঙ্কে ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক বৃদ্ধার। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নদীয়ার নবদ্বীপ পৌরসভার এক নম্বর ওয়ার্ডের চোটির মাঠ পালপাড়া এলাকায়। মৃত বৃদ্ধার নাম হরিমতি সাহা, বয়স আনুমানিক ৭৫ বছর।

{link}

পরিবার সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা নাগাদ ওই বৃদ্ধা কোনো প্রয়োজনে ছাদে উঠেছিলেন।ঠিক তখনই ছাদে হাজির হয়েছিল একদল হনুমান। এরপর অসাবধানতাবশত তিনি ছাদ থেকে সরাসরি মাটিতে পড়ে গিয়ে গুরুতর আহত হন। আচমকা শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা বাইরে বেড়িয়ে এসে দেখেন তিনি মাটিতে পড়ে আছেন। সঙ্গে সঙ্গে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন স্থানীয় বাসিন্দা সহ পরিবারের লোকজন। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার প্রায় পনের মিনিট পর চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় তাঁর।

{link}

এলাকাবাসীরা জানান ঘটনার দিন ওই এলাকায় একদল হনুমান তান্ডব চালাচ্ছিল। হনুমানের আতঙ্কেই সম্ভবত ছাদ থেকে পড়ে এই করুন পরিনতি হতে পারে ওই বৃদ্ধার এমনটাই অনুমান মৃতের পরিবারের সদস্যদের। বেশ কয়েক বছর আগে নন্দকুমারে হনুমানের তান্ডবের কারণে ছাদ থেকে ঝাঁপ দিয়ে গুরুতরভাবে আহত হয়েছিল এক মাধ্যমিক পরীক্ষার্থী। তবে এই ঘটনার জেরে নদীয়ার এলাকাবাসীরা বেশ আতঙ্কিত হয়ে পড়েছেন।

সর্বশেষ আপডেট: