Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

পার্থর পর এবার কোমরে দড়ি অনুব্রতর, আনন্দের মিছিল বহরমপুরে

Loading... রাজ্য
পার্থর পর এবার কোমরে দড়ি অনুব্রতর, আনন্দের মিছিল বহরমপুরে
#News #Politics #TMC leader Anubrata Mondal #BJP #Berhampur #Murshidabad #West Bengal #India #অনুব্রত মন্ডল #তৃণমূল #বহরমপুর #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ: সিবিআই এর তদন্তে অসহযোগিতা করার কারণে বৃহস্পতিবার সকালেই গ্রেফতার করা হয় তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মন্ডলকে। পার্থ চ্যাটার্জীর পর শাসক দলের হেভিওয়েট নেতা অনুব্রত গ্রেফতার হওয়ার পর থেকেই বিরোধী মহলে খুশির হাওয়া। জেলায় জেলায় গুড় বাতাসা, নকুলদানা বিলি করে চলছে উদযাপন। মুর্শিদাবাদের বহরমপুরও মেতেছে এই উৎসবে।

{link}

বৃহস্পতিবার বিকেলে অনুব্রত মণ্ডলের গ্রেফতারের খুশিতে গুড় বাতাসা, নকুল দানা ও চরাম চরাম ঢাকের আওয়াজে বহরমপুরে মিছিল করল বিজেপি-র কর্মীরা। বহরমপুর বিজেপি বিধায়ক কাঞ্চন মৈত্রের নেতৃত্বে বহরমপুর গির্জার মোড় থেকে বিজেপির মিছিল বের হয়। মিছিলে অনুব্রত মণ্ডলের প্রতিকৃতিতে কোমরে দড়ি বেঁধে গুড় বাতাসা ও নকুলদানা খাওয়াতে খাওয়াতে চরাম চরাম ঢাকের আওয়াজে গোটা বহরমপুর শহর পরিক্রমা করল বিজেপির এই মিছিল। পথ চলতি মানুষকে খাওয়ানো হয় গুড়-বাতাসা শোনানো হয় ঢাকের আওয়াজ।

{link}

মিছিল শেষে বিজেপি বিধায়ক কাঞ্চন মৈত্র বলেন, একে একে সব দুর্নীতিগ্রস্তরা গ্রেফতার হবে। তিনি বলেন,”পশ্চিমবঙ্গে মেলা ‘শ্রী’ দেখেছি আমরা। এবার অনুপ্রেরণায় চোরশ্রী পদক দেওয়া হোক।“ মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন,”ওনার নির্দেশেই বার বছর ধরে হাজার হাজার গরু বহরমপুরের রাস্তা ধরে বাংলাদেশের রাস্তায় চলে গেছে। এই সমস্ত দুর্নীতির দায় নিতে হবে একা মুখ্যমন্ত্রীকে। এবং এর সঙ্গে জড়িত ওনার ভাইপো অভিষেক বন্দোপাধ্যায়ও।“

 
 

সর্বশেষ আপডেট: