নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ রাতের অন্ধকারে বিজেপি এসি মোর্চা সভাপতির গাড়ি লক্ষ্য করে দুষ্কৃতি হামলার অভিযোগ। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে নদীয়ার হবিবপুর এলাকায়। জানা যায় দুষ্কৃতিরা মোর্চা সভাপতির গাড়ির কাঁচ ভেঙে দেন। এই ঘটনার পরেই বিজেপি মোর্চার সভাপতি অঙ্কন সরকার রানাঘাট থানায় অভিযোগ করেন। ঘটনার তদন্তে পুলিশ।
{link}
এ বিষয়ে অঙ্কন বাবু বলেন, রবিবার রাতে তিনি ফুলিয়ায় তার নিজের বাড়ি থেকে চাকদায় দলীয় একটি সভা করতে যাচ্ছিলেন। ঠিক সেই সময় হবিবপুরের আগে দোহার পাড়া এলাকায় হঠাৎই দুই যুবক মোটরসাইকেলে করে এসে তার গাড়ি থামানোর চেষ্টা করেন। তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলেও অভিযোগ। এরপর তিনি বিপদ বুঝে গাড়ি চালাতে শুরু করার পরেই গাড়ির পেছনে ডান দিকে একটি বিভৎস আওয়াজ শুনতে পান। কিছুটা এগিয়ে গিয়ে হবিবপুরের কাছে গাড়ি থামিয়ে লক্ষ্য করেন তার গাড়ির ডান দিকে জানালার কাচ ভাঙ্গা।
{link}
এর পরই অঙ্কন বাবু ঘটনাস্থল থেকে এমএলএ, এমপিদের ফোন করলে তারা থানায় লিখিত অভিযোগের পরামর্শ দেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রানাঘাট থানার পুলিশ। অঙ্কন বাবু একটি লিখিত অভিযোগও করেন। তবে কারা এ কাজ করেছেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। লিখিত অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ।
