নিজস্ব সংবাদদাতা , বীরভূম – বীরভূমের বিজেপি প্রার্থী এবং তার দাদার বাড়িতে ভাঙচুর করার অভিযোগ উঠল একদল দুষ্কৃতির বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট পুরসভার ১৮ ও ৯ নম্বর ওয়ার্ডে।ঘটনার ফলে গতকাল রাতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পরে।
{link}
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ,গতকাল রাত সাড়ে দশটা নাগাদ বীরভূম রামপুরহাটের ১৮ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রাথী দীনেশ মন্ডলের বাড়িতে ভাংচুরের ঘটনাটি ঘটে। ওই ওয়ার্ডেই তার বাড়ি। গতকাল রাতে একদল দুষ্কৃতি তার বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এরপর ওই প্রাথীর বাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে বাড়ির জানলার কাঁচ ভেঙ্গে দেয় বলে অভিযোগ। অন্যদিকে দীনেশ মন্ডলের বাড়ির উল্টো দিকে ৯ নম্বর ওয়ার্ডে থাকেন তার দাদা বিনয় মন্ডল।সুত্রের খবর , ২০-২২ জনের একটি দুষ্কৃতির দল তার বাড়িতেও ঢিল ছুড়ে সমস্ত কাঁচ ভাংচুর করে দেয় । ভাংচুর করার সময় প্রার্থীপদ প্রত্যাহার করে নেওয়ার হুমকি দেয় দুষ্কৃতিরা। প্রার্থীপদ প্রত্যাহার না করলে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন ওই প্রাথী।
{link}
অন্যদিকে গতকাল রাতে রামপুরহাট পুরসভার ২ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী আনোয়ার হোসেনের বাড়িতেও কিছু দুষ্কৃতি চড়াও হয়ে ভাংচুর ও মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ করেন ওই নির্দল প্রাথী।ইতিমধ্যেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে।পুরভোটের মুখে কারা এই ঘটনাটি ঘটিয়েছে সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ।
