Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

রাজ্যের শাসকদলকে কড়া আক্রমণ করলেন সিপিআইএম নেতা বিমান বসু

Loading... রাজ্য
রাজ্যের শাসকদলকে কড়া আক্রমণ করলেন সিপিআইএম নেতা বিমান বসু
#News #Politics #CPIM #Chairman of State Left Front Biman Bose #Taherpur Municipality #Nadia #West Bengal #India #রাজনীতি #সিপিআই(এম) #সংবাদ

নিজস্ব সংবাদদাতা,নদীয়াঃ তিনি কলকাতা কর্পোরেশনের প্রথম নাগরিক, যার কথার উত্তর দিতে আমাদের বিবেকে বাধে। ফিরহাদ হাকিমের বিতর্কিত মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া দিলেন রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান ও সিপিআই(এম)পলিট ব্যুরোর সদস্য বিমান বসু। গতকাল রাতে তিনি নদীয়ার তাহেরপুর পৌরসভার বিজয় সম্মেলনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। গোটা রাজ্যের মধ্যে একমাত্র তাহেরপুর পৌরসভায় বামেরা জয়লাভ করেছে।

{link}

 এদিন তাহেরপুর পৌরসভার কাউন্সিলর সহ একাধিক সক্রিয় কর্মীদের সংবর্ধনা দেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা বিমান বসু এবং শতরূপ ঘোষ। সাংবাদিকদের প্রশ্নে বিমান বসু বলেন, রাজ্যে হিংসার রাজনীতি তৈরি করেছে তৃণমূল। তার কারণেই তৃণমূল কংগ্রেসে নিজেদের মধ্যে গোষ্ঠী কোন্দলের ঘটনার সংখ্যা বিচারে অনেক বেশি। এর পাশাপাশি তিনি আরও বলেন, যে পৌরসভা গুলিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা করতে একটি দুটি আসন প্রয়োজন সেখানে পুলিশকে দিয়ে চাপ দেওয়া হচ্ছে তৃণমূলে যোগ দেওয়ার জন্য।এক্ষেত্রে তিনি পুরুলিয়ার ঘটনা তুলে ধরেন। এর পাশাপাশি ফিরহাদ হাকিম এর বিতর্কিত মন্তব্য উত্তর দিতে গিয়ে বলেন, কলকাতা কর্পোরেশনের প্রথম একজন নাগরিকের কথার জবাব দিতে গেলে বিবেকে বাধে। এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা।

{link} 

 বিজেপি সাংসদ এর বোমাবাজির ঘটনা নিয়ে রাজ্যের প্রশাসনের বিরুদ্ধে আক্ষেপ প্রকাশ করেন। তিনি বলেন,সন্ত্রাস না হলে তাহেরপুরে বামফ্রন্ট ১১টি আসনে জয়লাভ করত। নির্বাচনের দিন থেকে তৃণমূলের সন্ত্রাসের কারণে বাড়ি ছাড়া ১১নম্বর ওয়ার্ডের পার্টি কর্মী আলো চৌধুরী এমনটাই দাবি তাহেরপুরের সিপিআই(এম)কর্মীদের। এদিন সমাবেশ মঞ্চে তাঁকে সংবর্ধনা জানান পার্টি রাজ্য কমিটির সদস্যা রমা বিশ্বাস। তবে আপাতত বামফ্রন্ট কর্মীদের মতামত অনুসারে তৃণমূলের সন্ত্রাস মোকাবিলা করেই রাজ্যে বামপন্থীদের অগ্রসর হতে হবে।

সর্বশেষ আপডেট: