Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

তৃণমূল প্রধানের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ, রাতারাতি ছড়িয়ে গেল পোস্টার

Loading... রাজ্য
তৃণমূল প্রধানের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ, রাতারাতি ছড়িয়ে গেল পোস্টার
#News #Politics #Corruption #Baganchra Gram Panchayat #Shantipur #Nadia #West Bengal #India #নদীয়া #শান্তিপুর #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ আবারও তৃণমূল নেতার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ। ওয়ারিশন সার্টিফিকেট নিয়ে দুর্নীতির অভিযোগের আঙুল উঠেছে নদীয়ার শান্তিপুরের বাগআঁচড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মমতা ধারার বিরুদ্ধে। রাতের অন্ধকারে এই নিয়ে বেশ কিছু পোস্টার ছেয়েছে শান্তিপুর ব্লকের বাগআঁচড়া পঞ্চায়েত এলাকায়।

{link}

স্থানীয় সূত্রের খবর, প্রধানের বিরুদ্ধে এই দুর্নীতির পোস্টার বাগআঁচড়া উচ্চ বিদ্যালয়ের গেট, বাস স্ট্যান্ড এমন কি পঞ্চায়েত অফিসের দেওয়ালেও দেখা যায়। ওয়ারিশন দুর্নীতি ঠেকাতে যে অডিটর এসেছিলেন তাকেও তিনি ৩০ হাজার টাকা দিয়েছেন এমনটাই অভিযোগ করে বিভিন্ন দেওয়ালে পোস্টার লাগিয়ে দেওয়া হয় বলে জানা যায়। ওই পোস্টারে আরও লেখা হয়েছে, দুর্নীতি যুক্ত প্রধানের পদত্যাগ এবং শাস্তি চাই। যদিও ওই পোস্টারে স্বীকারোক্তি হিসেবে "জনগণ" লেখা ছাড়া নির্দিষ্ট করে কিছুই উল্লেখ করা হয়নি।

{link}

এ বিষয়ে পঞ্চায়েত প্রধান মমতা ধারা বলেন, কেউ বা কারা রাতের অন্ধকারে তাকে কালিমালিপ্ত করতেই এই পোস্টার লাগিয়েছেন। তাদের কিছু বলার থাকলে তারা পঞ্চায়েতে এসে লিখিত আবেদন জানাতে পারতেন অথবা বিডিও অফিসে অভিযোগ জানাতে পারতেন। তিনি আরও বলেন, গোটা ঘটনা বিডিও এবং শান্তিপুর থানার পুলিশকে জানিয়েছেন তিনি। পাশাপাশি বিধায়ককেও তিনি পুরো বিষয়টি জানিয়েছেন। তিনি জানান তারা নিশ্চয়ই এর ব্যবস্থা নেবেন।


 

সর্বশেষ আপডেট: