নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ পৌরভোটে বিজেপির জয়। তাই তৃণমূলের হারের ক্ষোভে রাতের অন্ধকারে এলাকায় দুষ্কৃতীদের তাণ্ডব। আতঙ্কে ঘুম উড়েছে এলাকাবাসীর। ঘটনাটি ঘটেছে নদীয়ার কৃষ্ণনগর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের মনিন্দ্র পল্লী এলাকায়।
{link}
গত পৌরসভা নির্বাচনে কৃষ্ণনগর পৌরসভা তৃণমূল দখলে রাখলেও ১১ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী বর্ণালী দত্ত জয়লাভ করেছেন। এলাকাবাসীর দাবি অন্যান্য জায়গায় তৃণমূল জয়লাভ করলেও কেন এই ওয়ার্ডে তৃণমূল জিততে পারল না মূলত সে কারণেই বিভিন্ন ভাবে দুষ্কৃতীরা তান্ডব দেখাচ্ছে এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায়শই গভীর রাতে দুষ্কৃতীরা এসে তাণ্ডব চালায় এলাকায়। শনিবার রাত একটা নাগাদও হঠাৎ কয়েক জন দুষ্কৃতী এসে এলোপাথাড়ি কয়েকজনের বাড়ির দরজায় ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। পাশাপাশি বাইরে রাখা টোটো গাড়ি লক্ষ্য করে তারা ভাঙচুর চালায় বলেও অভিযোগ।
{link}
এরপর এলাকাবাসীরা চিৎকার চেঁচামেচি করলে ঘটনাস্থল ছেড়ে চলে যায় দুষ্কৃতীরা। এলাকাবাসীর দাবি যেহেতু ওই ওয়ার্ডে বিজেপি জয়লাভ করেছে এবং কেন বিজেপিকে ভোট দিয়ে জয়লাভ করানো হয়েছে মূলত সেই কারণে এই তান্ডব। তাদের অভিযোগ প্রশাসনকে জানানো হলেও প্রশাসন কোনো পদক্ষেপ নেয় না। সেই কারণেই তারা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন।
