সুদেষ্ণা মন্ডল, দক্ষিণ ২৪ পরগনাঃ ক্যানিং এ নৃশংস খুনের ঘটনার পর কেটে গিয়েছে ২৪ ঘন্টা। এখনও পর্যন্ত কোন অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তাই ক্ষোভে ফুঁসছে পরিবারসহ গোটা গ্রাম। ইতিমধ্যেই দেহ গুলিকে ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
{link}
প্রসঙ্গত, বৃহস্পতিবার ২১ জুলাইয়ের প্রস্তুতি নিয়ে বৈঠক করতে যাওয়ার পথে দুষ্কৃতীদের হাতে নৃশংসভাবে খুন হন তৃণমূলের পঞ্চায়েত সদস্য স্বপন মাঝি ও ২ তৃণমূল কর্মী। এই ঘটনার সঙ্গে জড়িত মূল অভিযুক্ত রফিকুল সহ ৬ জনের বিরুদ্ধে তৃণমূল কর্মীর পরিবারের পক্ষ থেকে ক্যানিং থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। পুলিশের তরফ থেকে দফায় দফায় গ্রামের মানুষদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুই মহিলা সহ বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ক্যানিং থানার পুলিশ।
{link}
গত কালকের ঘটনার পর এলাকার পরিস্থিতি আজও থমথমে। বহু বাড়ি জনমানব শূন্য। বহু বাড়িতে তালা ঝুলছে। এখনও কেউ গ্রেফতার না হওয়াতে ক্ষোভ বাড়ছে স্থানীয় মানুষের মধ্যে। এই ঘটনায় সিআইডি ও ক্যানিং থানার পুলিশ একযোগে তদন্ত শুরু করেছে। স্থানীয়দের দাবি, যত দ্রুত সম্ভব মূল অভিযুক্তকে গ্রেফতার করুক পুলিশ। এই ঘটনার সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিক প্রশাসন।
