নিজস্ব সংবাদদাতা, নদিয়াঃ তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি। গুলি অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হওয়ায় কোনক্রমে প্রাণে বেঁচে গেলেন তৃণমূল নেতা। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে নদীয়ার তেহট্টের কানাই নগর এলাকায়। গুলিবিদ্ধ তৃণমূল নেতার নাম আজিজুল সেখ।
{link}
স্থানীয় সূত্রের খবর, বুধবার রাতে শ্রীরামপুর বাজারে কাপড়ের দোকান বন্ধ করে বাইকে করে বাড়ি ফিরছিলেন আজিজুল। তখনই একটি বাইকে করে তিনজন দুষ্কৃতী পিছু নেয় তার।মোটরসাইকেল থেকেই তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা।তৎক্ষণাৎ আজিজুল বাইক থেকে নিচে পড়ে যায়। স্থানীয়রা তাকে সেখান থেকে উদ্ধার করে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যান। পরে আজিজুলের অবস্থা অবনতি হওয়ায় তাকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন আজিজুল।
{link}
এর আগেও শাসক দলের একাধিক নেতাকে খুনের চেষ্টা করা হয়েছে। তবে কি কারণে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে, তা খতিয়ে দেখছে তেহট্ট থানার পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে চিরুনি তল্লাশী।
