নিজস্ব সংবাদদাতা,বীরভূমঃ সোমবার রামপুরহাটের ভয়ঙ্কর ঘটনার পর অনেকেই মৃত্যু ভয়ে নিজেদের বাড়ি ছেড়ে অন্য গ্রামে আশ্রয় নিয়েছেন। আতঙ্কে গ্রাম ছাড়ছেন একাধিক বাসিন্দা। তেমনই অগ্নিকান্ডে নিহত পরিবারের সদস্য মিহিলাল সেখের বর্তমান বাসস্থান আপাতত তার শ্বশুর বাড়ি বীরভূমের বাতাসপুর গ্রাম।
{link}
এদিকে রামপুরহাটে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে সেখানে প্রস্তুতি প্রায় চূড়ান্ত। যদিও প্রশাসনের তরফ থেকে নিহতদের পরিবারের সঙ্গে এখনো পর্যন্ত কোন যোগাযোগ করা হয়নি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করানোর। নিহতদের পরিবারের দাবি, রামপুরহাট যাওয়া তাদের পক্ষে সম্ভব নয় কারণ, প্রাণহানির আশঙ্কা রয়েছে তাদের। তাই তারা চাইছেন মুখ্যমন্ত্রী যদি এখানে এসে তাদের সঙ্গে কথা বলেন তাহলে ভাল হয়। মিহির লাল শেখ জানান, তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন যদি মুখ্যমন্ত্রী সঠিক বিচার পাইয়ে দিতে পারেন। তিনি আরও বলেন,চোখের সামনে নিজের পরিবারের হাহাকার দেখেছেন,পুলিশ সেখানে উপস্থিত থাকার সত্ত্বেও কিছু করেনি। সিবিআই বা অন্যকিছু তদন্ত চান না, কিন্তু মমতা ব্যানার্জীর কাছে অনুরোধ সঠিক তদন্ত করে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।
{link}
ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর নির্দেশে সিট গঠন করা হয়েছে। যে বাড়িতে আগুন লেগেছিল সেখান থেকে নমুনাও সংগ্রহ করেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। সিট এর প্রধান এডিজি-সিআইডি জ্ঞানবন্ত সিংহ বিশেষ তদন্তকারী দলের অন্য সদস্য ও তদন্তকারী অফিসারদের সঙ্গে বৈঠক করেন। তবে এই তদন্তের শেষ কবে? কবে শাস্তি পাবে আসল দোষীরা? সেদিকেই তাকিয়ে রয়েছেন শুধু বীরভূমের বাসিন্দা নয়, সারা রাজ্যের মানুষ। সারা দেশের মানুষ।
.jpeg)
