নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমানঃ রাজ্যে তৃণমূলের সব নেতা মন্ত্রী কয়লা পাচার, গরু পাচার, স্টোন পাচারের সাথে যুক্ত। সত্যটা বেরিয়ে আসছে।এক বছরের মধ্যে এই দলের অর্ধেক নেতা মন্ত্রীরা জেলের মধ্যেই থাকবে। বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের বিজেপি জেলা কার্যালয়ে সাংগঠনিক বৈঠক করতে এসে এমনই মন্তব্য করেন হুগলির সাংসদ তথা বিজেপির রাজ্য সম্পাদিকা লকেট চট্টোপাধ্যায়।
{link}
পাশাপাশি বিজেপি সাংসদদের দলত্যাগের বিষয়ে তিনি বলেন, ভারতীয় জনতা পার্টির ৩০২ জন সাংসদ আছেন। কে দল ছেড়ে গেল তাতে কিছু যায় আসে না। বিজেপির বুথ কর্মীরাই বিজেপির সম্পদ। লোকসভা ভোটে বুথ কর্মীরাই বিজেপিকে জিতিয়েছিল। তারাই আগামী দিনে লড়াই করবেন। তিনি বলেন, কোন নেতা নেত্রী গেল তাতে দলের কিছু যায় আসেনা।
{link}
দিলীপ ঘোষ প্রসঙ্গে তিনি বলেন, ওনার কাজের সফলতার জন্যই ওনাকে আটটি রাজ্যের দায়িত্ব দেওয়া হয়েছে। কাজ হয়ে গেলে তিনি আবার বাংলাতেই থাকবেন। বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের বিজেপি জেলা কার্যালয়ে সাংগঠনিক বৈঠকে লকেট চট্টোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন জেলার নেতা কর্মীরাও।
.jpeg)
