Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

ক্ষমতার অপব্যবহার,মহিলাকে গুলি করে মারার হুমকি,অভিযুক্ত তৃনমূল নেতা

Loading... রাজ্য
ক্ষমতার অপব্যবহার,মহিলাকে গুলি করে মারার হুমকি,অভিযুক্ত তৃনমূল নেতা
#News #Politics #TMC leader Partha Mondal threatens to shoot a woman #Sonarpur #South 24 Pargana #West Bnegal #India #দক্ষিণ ২৪ পরগনা #সংবাদ

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনাঃ আবারও এক তৃণমূল নেতার বিরুদ্ধে গুলি করে মেরে ফেলার অভিযোগ। জমিজমা সংক্রান্ত মামলা তুলে না নেওয়ায় বাড়িতে এসে এক মহিলাকে গুলি করে মারার হুমকি শাসক দলের নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে। অভিযুক্তের নাম পার্থ মন্ডল।

{link}

 অভিযুক্ত তৃণমূল নেতা সোনারপুর টাউন জয়হিন্দ বাহিনীর সভাপতি। এদিন অভিযোগকারিণী কণিকা মজুমদার বলেন, পৈতৃক সূত্রে পাওয়া সম্পত্তি তিনি বিক্রি না করলেও বেআইনীভাবে সেইখানে নির্মাণ কাজ চলছে। এই ঘটনার বিচার চেয়ে আদালতের দারস্থ হয়েছিলেন তিনি। ওই মহিলার অভিযোগ, দ্রুত মামলা যাতে তুলে নেন তারজন্যই তৃণমূল নেতা তার বাড়িতে গিয়ে একাধিকবার হুমকি দিয়েছেন। এছাড়াও তিনি আদালতে গিয়েছিলেন বলে অভিযুক্ত ওই মহিলাকে অশ্লীলভাষায় গালাগালাজ করে তিনদিনের মধ্যে তুলে নিয়ে গিয়ে গুলি করে মারার হুমকি দিয়েছেন বলেও অভিযোগ। ওই মহিলার ছেলে ও মেয়ে দুজনেই কর্মসূত্রে ভিনরাজ্যে থাকেন। তাই বাড়িতে একাই থাকেন তিনি। এই ঘটনার জেরে তিনি আতঙ্কের মধ্যে রয়েছেন বলেও জানান।

{link} 

ইতিমধ্যেই তিনি সোনারপুর থানায় এফআইআর করেছেন। এই বিষয় নিয়ে সোনারপুর দক্ষিন বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলী মৈত্র বলেন আইন আইনের পথে চলবে। ওই মহিলার সাথে তার কথা হয়েছে। তিনি তার পাশে আছেন বলেও জানান। অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনাটি তদন্ত করছে পুলিশ। তবে এ বিষয়ে অভিযুক্ত পার্থ মন্ডল এখনও পর্যন্ত মুখ খোলেননি।

 


 

সর্বশেষ আপডেট: