Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

দিদির প্রকল্প দিয়েই তৃণমূলের অভিনব ভোট প্রচার নদীয়ায়

Loading... রাজ্য
দিদির প্রকল্প দিয়েই তৃণমূলের অভিনব ভোট প্রচার নদীয়ায়
#News #Politics #TMC #Mamata Banerjee #Municipal elections #Government projects #Shantipur #Nadia #West Bengal #India #তৃণমূল কংগ্রেস #শান্তিপুর #নদীয়া #সংবাদ

নিজস্ব সংবাদদাতা,নদীয়াঃ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই উপস্থিত, পাশে রয়েছে নব বধূ সাজে রুপশ্রী এবং লক্ষ্মী সাজে লক্ষ্মী ভান্ডার। হাতে গোনা আর কয়েক দিন পরেই রাজ্যের পৌরসভা নির্বাচন। নদীয়ায় মোট দশটি পৌরসভায় হবে নির্বাচন। তাই সরকারি প্রকল্পগুলিকে আরো বেশি করে তুলে ধরতে অভিনব কায়দায় ভোটের প্রচারে নদীয়ার রাস্তায় নামল তৃণমূল প্রার্থীরা। 

{link}

 নদীয়ার শান্তিপুর পৌরসভার তৃণমূল প্রার্থী সুব্রত ঘোষের নেতৃত্বে সরকারি প্রকল্প তুলে ধরতে জীবন্ত মডেল নিয়ে প্রচারে বেরোলেন তৃণমূল কর্মীরা। এদিন শান্তিপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীরা সরকারি প্রকল্পগুলি কে সামনে রেখে জীবন্ত মডেল নিয়ে রাস্তায় রাস্তায় প্রচার করলেন। প্রচারে উপস্থিত ছিল স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেল,সঙ্গে তার প্রকল্প লক্ষ্মীর ভান্ডার এবং রুপশ্রী। এই অভিনব প্রচারে মানুষের এবং তৃণমূল কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ওই ওয়ার্ডের প্রার্থী সুব্রত ঘোষ বলেন, সরকারি যে প্রকল্প গুলি রয়েছে সেগুলো সাধারণ মানুষের কাছে আরো বেশি করে তুলে ধরাই ছিল তাদের মূল লক্ষ্য।

{link}

 ইতিমধ্যেই শেষবেলায় প্রতিটি রাজনৈতিক দল তাদের সর্বশক্তি দিয়ে প্রচারে নেমেছেন। মানুষের দরজায় দরজায় গিয়ে ভোট চাইছেন সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা। তবে দেখার বিষয় শাসকদলের এহেন অভিনব প্রচারের পর সাধারন মানুষ কোন দলকে বেছে নেয় এবং শেষপর্যন্ত কোন দল পুরসভার ভোটে জয়লাভ করে।

সর্বশেষ আপডেট: