Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

নদীয়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দের জেরে বানচাল মেলা

Loading... রাজ্য
নদীয়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দের জেরে বানচাল মেলা
#News #Politics #TMC #Massive clashes and bombings #Kalyani #Nadia #West Bengal #India #তৃণমূল কংগ্রেস #নদীয়া #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, নদীয়া:- মেলা চলাকালীন প্রকাশ্যে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ ও বোমাবাজি। ঘটনাটি ঘটেছে নদীয়া জেলার কল্যাণীর ঘোড়াগাছা গ্রামের জুনিয়র বেসিক স্কুলের মাঠে। ঘটনার জেরে এলাকার মানুষ বেশ আতঙ্কের মধ্যে রয়েছে।

{link}

স্থানীয় সূত্রের খবর,কল্যাণী পৌর নির্বাচনের ১০ নম্বর ওয়ার্ডের প্রচারে যাওয়ার উদ্দেশ্যে কল্যাণী ব্লকের সগুনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঘোড়াগাছা গ্রামের জুনিয়র বেসিক স্কুলের মাঠে জড়ো হয়েছিলেন তৃণমূলের ৫০ জনেরও অধিক কর্মী সদস্যরা। এরপর সেখানেই তৃণমূলের অপর একটি  গোষ্ঠীর বেশ কয়েকজন যুবক হামলা করেন। এলাকার প্রাক্তন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মহম্মদ কুতুবুউদ্দিন মন্ডল বলেন, কল্যাণী টাউনের সভাপতির ডাকে তারা মিটিংয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন। এমন সময় ওই এলাকারই  তৃণমূলের সভাপতি হিসেবে দায়িত্বে থাকা মিলন রায় যার ডাকনাম বুকু সে তার দলবল নিয়ে এসে অতর্কিত হামলা এবং বোমাবাজি করে। সেইসময় স্থানীয় জুনিয়র বেসিক স্কুলের ওই মাঠে একটি মেলাও চলছিল। স্বভাবতই ব্যাপক ক্ষয়ক্ষতি হয় মেলা প্রাঙ্গণের দোকানীদের। মেলা দোকানির পক্ষ থেকে লক্ষ্মী রানী দেবনাথ জানান,ভয়ংকর মারামারি এবং তিন-চারটে বোমাবাজি হয় দুপক্ষের মধ্যে। বেশ কয়েকজন গুরুতর যখম অবস্থায় কল্যাণী জে এন এম হাসপাতালে ভর্তি হয়।

{link}

 খবর পেয়ে ঘটনাস্থলে কল্যাণী এবং হরিণঘাটা উভয় থানারই পুলিশ উপস্থিত হয় এবং প্রশাসনের পক্ষ থেকে মেলা বন্ধের নির্দেশ দেওয়া হয়। একদিকে দূর-দূরান্ত থেকে আগত ছোটখাটো দোকানিদের রোজগার বন্ধ, অন্যদিকে পুরসভা ভোটের মুখে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত রাজনীতির আঙিনা। সব মিলিয়ে স্থানীয় বাসিন্দাসহ বাইরে থেকে আসা ব্যাবসায়ীরা বেশ আতঙ্কের মধ্যে রয়েছে। তবে সাধারণ মানুষের কথা ভেবে এ বিষয়ে প্রশাসন কি পদক্ষেপ নেয় সেটাই লক্ষণীয়।

সর্বশেষ আপডেট: