Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

পার্থের ষড়যন্ত্রের মন্তব্যের বিরুদ্ধে এবার মুখ খুললেন মদন মিত্র

Loading... রাজ্য
পার্থের ষড়যন্ত্রের মন্তব্যের বিরুদ্ধে এবার মুখ খুললেন মদন মিত্র
#News #Politics #TMC #SSC scam #Partha Chatterjee #Tapas Roy #Madan Mitra #West Bengal #India #পার্থ চট্টোপাধ্যায় #মদন মিত্র #সংবাদ

নিজস্ব সংবাদদাতাঃ সংবাদ মাধ্যম থেকে সমাজ মাধ্যম, সব জায়গায় আপাতত চর্চার বিষয় একটি, পার্থ-অর্পিতা। পার্থের ঘনিষ্ঠার আবাসন থেকে উদ্ধার হয়েছে টাকার পাহাড় থেকে শুরু করে গয়না এমনকি বিদেশী মুদ্রাও। জেলায় জেলায় খোঁজ পাওয়া গেছে পার্থ-অর্পিতার বিভিন্ন বাড়ি,হোটেলের। তবে পার্থের মতামত অনুযায়ী সমস্ত কিছুই ষড়যন্ত্র। তাপস রায়ের পর পার্থ চট্টোপাধ্যায়ের এই ষড়যন্ত্র মন্তব্য নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মদন মিত্র।

{link}

তাপস রায়ের মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, তাপস রায় কি বলেছেন সে বিষয়ে তিনি কোন মন্তব্য করতে পারবেন না। তিনি একজন অনেক সিনিয়র লিডার। তাপস আজকের ছেলে নয়। তাই তিনি যখন কিছু বলেছেন সে বিষয়ে তিনি কোন মন্তব্য করতে চান না। তবে এটাও ঠিক পার্থ ভেতর থেকে যখন বারবার ষড়যন্ত্র ষড়যন্ত্র বলছে তখন ষড়যন্ত্র টা কার সেটাও বলে দিক। কে ষড়যন্ত্র করছে? তিনি ২৩ মাস কাস্টাডিতে ছিলেন। তিনি তো কোনদিন বলেননি তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে।

{link}

পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর ইডির হাতে এসেছে আরও নতুন নতুন তথ্য। টাকা গয়না ছাড়াও মিনি ব্যাঙ্ক থেকে বিভিন্ন নথিও পাওয়া গেছে। কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের অনুমান, উদ্ধার হওয়া নথির সঙ্গে এসএসসি সংক্রান্ত বহু নথির যোগ রয়েছে। তবে রহস্য উন্মোচন এখনও বাকি। আপাতত তদন্তে ইডির আধিকারিকেরা।

 
 

সর্বশেষ আপডেট: