Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

একমাত্র কন্যাকে হারিয়ে শোকে পাথর বাবা মা

Loading... রাজ্য
একমাত্র কন্যাকে হারিয়ে শোকে পাথর বাবা মা
#News #Rape and kill #CBI investigation #Hanskhali #Nadia #West Bengal #India #হাঁসখালি #সংবাদ

নিজস্ব সংবাদদাতা,নদীয়াঃ মেয়ের মৃত্যু শোকে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন হাঁসখালি ধর্ষণকাণ্ডে মৃত নাবালিকার বাবা-মা। তাদের নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে। ইতিমধ্যেই নদীয়ার হাঁসখালি ধর্ষণকাণ্ডের তদন্ত ভার সিবিআইয়ের হাতে দিয়েছে মহামান্য কলকাতা হাইকোর্ট।

{link}

 রাজ্য পুলিশের ওপর আস্থা না রাখতে পেরে এই সিদ্ধান্ত বলে জানা গেছে। যদিও হাঁসখালির ঘটনায় সিবিআই এর হাতে তদন্ত তুলে দেওয়ায় খুশি তার পরিবার। তারা চাইছেন অবিলম্বে এই ঘটনায় যারা যারা যুক্ত তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক সিবিআই। তবে মেয়ের মৃত্যু শোকে একরকম খাওয়া দাওয়া বন্ধ পরিবারের সদস্যদের। কন্যা সন্তানের মর্মান্তিক মৃত্যুর কারণে শোকে পাথর হয়ে গিয়েছেন বাবা মা। ভুলে গিয়েছেন খিদে কিংবা তৃষ্ণার কথা। টানা চারদিন অভুক্ত থাকার কারণে তাই অসুস্থ হয়ে পড়েছেন নাবালিকার বাবা-মা। ইতিমধ্যেই পুলিশের সহযোগিতায় এবং তাদের উপস্থিতিতে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে মৃত নাবালিকার বাবা-মাকে। এখন সেখানেই তারা চিকিৎসাধীন।

{link} 

হয়ত তারা সুস্থ হবেন। কিন্তু কিভাবে ফিরবেন এই শূন্য ঘরে? এক মাত্র মেয়ের ব্যাবহারের সামগ্রী,পোশাক,বই-খাতা সব রয়েছে ঘরে। যেগুলো দেখলেই তারা ভাবতে পারছেন না তাদের মেয়ে আর কখনো ফিরবে না এই ঘরে।

    
 

সর্বশেষ আপডেট: