নিজস্ব সংবাদদাতা,নদীয়াঃ মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে হাঁসখালি নাবালিকা গণধর্ষণ মামলার ভার নিতে হাঁসখালি থানায় এসে পৌঁছালো সিবিআইয়ের প্রতিনিধি দল। গতকাল রাত প্রায় বারোটা নাগাদ কেন্দ্রীয় প্রতিনিধিরা হাঁসখালি থানায় পৌঁছায়।
{link}
নদীয়ার হাঁসখালি তে জন্মদিনের পার্টিতে ডেকে ১৪ বছরের এক নাবালিকাকে গণধর্ষণ করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণ এবং তীব্র যন্ত্রণায় সেই রাতেই ওই নাবালিকার মৃত্যু হয়। নাবালিকার পরিবারের দাবি প্রাণে মারার হুমকি দেখিয়ে তড়িঘড়ি শ্মশানে দাহ করে দেওয়া হয় ওই নাবালিকার মৃতদেহ। ঘটনার ৫ দিন পর হাঁসখালি থানায় লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। ঘটনার তদন্তে নেমে হাঁসখালি থানার পুলিশ মূল অভিযুক্ত সোহেল গোয়ালী ও তার বন্ধু প্রভাকর পোদ্দার কে গ্রেপ্তার করে। অন্যদিকে এই ধর্ষণ কাণ্ড নিয়ে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। বিজেপি ও কংগ্রেসের একাধিক নেতৃত্বরা প্রায় প্রতিদিন নিয়ম করে মৃত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করছেন এবং সিবিআই তদন্তের দাবি করেছেন। মঙ্গলবার কলকাতা হাইকোর্ট রাজ্য পুলিশের ওপর আস্থা না রাখতে পেরে সিবিআই কে এই ঘটনার তদন্তের নির্দেশ দেন।
{link}
পুলিশ সূত্রের খবর, বুধবার রাত প্রায় বারোটা নাগাদ সিবিআইয়ের তিনজন প্রতিনিধিদল হাঁসখালি থানায় এসে পৌঁছায়। এফআইআর কপি নিজেদের কাছে নেওয়ার পাশাপাশি যে সমস্ত প্রাথমিক কাজ রয়েছে সে বিষয়েও দীর্ঘক্ষন কথা বলেন প্রশাসনের সঙ্গে। শুক্রবার সিবিআইয়ের প্রতিনিধি দল ওই মৃত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করবেন বলে জানা গেছে। এর পাশাপাশি যে শ্মশানে তাকে দাহ করা হয়েছিল সেই শ্মশানে গিয়েও নমুনা সংগ্রহ করবেন বলে জানা যায়।

