Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

হাইকোর্টের নির্দেশে হাঁসখালি কান্ডের তদন্তভার পেল সিবিআই

Loading... রাজ্য
হাইকোর্টের নির্দেশে হাঁসখালি কান্ডের তদন্তভার পেল সিবিআই
#News #Raped and kill #Kolkata High Court #CBI investigation #Hanskhali #Nadia #West Bengal #India #হাঁসখালি #সংবাদ


নিজস্ব সংবাদদাতা,নদীয়াঃ হাঁসখালি গণধর্ষণ কাণ্ডের তদন্ত ভার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে মহামান্য কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার হাইকোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে রাজ্য পুলিশের ওপর তাদের কোন রকম আস্থা নেই। তদন্ত করবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই।

{link}

ইতিমধ্যেই হাঁসখালি ধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্ত সোহেল গোয়ালী ও তার বন্ধু প্রভাকর পোদ্দার গ্রেফতার হয়েছেন। গতকাল মৃত নাবালিকার পরিবারের সাথে দেখা করতে এসেছিলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন বিরোধী দলনেতা বলেন, নাবালিকার পরিবারের সঙ্গে কথা হয়েছে। তার পরিবার একাধিকবার অভিযোগ করেছে, রাজ্য পুলিশ তাদেরকে হেনস্থা করছে। পরিবারের সদস্যরাও চাইছেন সিবিআই তদন্ত হোক। আজ বুধবার সিবিআই এর প্রতিনিধিদল হাঁসখালিতে মৃতার পরিবারের সঙ্গে কথা বলতে আসবেন বলে জানা গেছে।

{link}

 তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ায় খুশি নির্যাতিতার পরিবার। চোখে জল নিয়ে নাবালিকার পরিবারের কাতর আবেদন, সিবিআই এর হাতে তদন্তভার তুলে দেওয়ায় তারা খুশি। তারা মনে করছেন এবার সঠিক বিচার হবে। এই মর্মান্তিক ভয়ঙ্কর ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের চিহ্নিত করুক সিবিআই। দোষীদের যেন সবার ফাঁসি হয়। এমন টাই চাইছেন নির্যাতিতা নাবালিকার পরিবার।

 
 

সর্বশেষ আপডেট: