Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

নদীয়ার একটি আবাসন থেকে উদ্ধার এক যুবতীর ঝুলন্ত মৃতদেহ

Loading... রাজ্য
নদীয়ার একটি আবাসন থেকে উদ্ধার এক যুবতীর ঝুলন্ত মৃতদেহ
#News #Rescue a young woman's hanging body from inside the house #Kalyani Central Park #Nadia #West Bengal #India #নদীয়া #সংবাদ


নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ ঘরের ভিতর থেকে এক যুবতীর ঝুলন্ত মৃত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে নদীয়ার কল্যাণী সেন্ট্রাল পার্ক সংলগ্ন এলাকায়। একটি বহুতল বাড়িতে ওই যুবতী ভাড়া থাকতেন। মৃত ওই যুবতীর নাম শবনম শিরিন। বয়স আনুমানিক ১৭ বছর।

{link}

স্থানীয় সূত্রের খবর, কল্যাণীর সেন্ট্রাল পার্কে একটি বহুতল বাড়িতে ওই যুবতী ভাড়া থাকতেন। বহুতল বাড়ির পাশাপাশি ভাড়াটিয়াদের কাছ থেকে জানা যায়, তিনি মুর্শিদাবাদ জেলার শ্যামনগর এলাকার বাসিন্দা। ওই বহুতল বাড়ির তিন তলায় তিনি একাই ভাড়া থাকতেন। তবে কী কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি।ওই তরুণী আত্মহত্যা করার বেশ কিছুদিন পর আবাসনের অন্যান্য বাসিন্দারা জানতে পারেন। এরপরেই তারা খবর দেন কল্যাণী থানায়।

{link} 

ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে কল্যাণী থানার পুলিশ। পাশাপাশি ওই যুবতীর বাড়ির লোকজনকেও খবর দেওয়া হয়। ইতিমধ্যেই ওই যুবতীর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। তবে কী কারণে ওই বাড়িতে তিনি একা থাকতেন এবং কেন তিনি আত্মহত্যা করলেন তা জানতে তদন্ত শুরু করেছে কল্যাণী থনার পুলিশ।

 
 

সর্বশেষ আপডেট: