Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

অজ্ঞাত পরিচয় এক মহিলার গলাকাটা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য হলদিয়ায়

Loading... রাজ্য
অজ্ঞাত পরিচয় এক মহিলার গলাকাটা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য হলদিয়ায়
#News #Rescue of an unidentified woman's decapitated body #Banskhana #Bhabanipur #Haldia #East Medinipur #West Bengal #India #হলদিয়া #সংবাদ

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ  শিল্প নগরী হলদিয়ায় অজ্ঞাত পরিচয় এক মহিলার গলা কাটা মৃতদেহ উদ্ধার। বুধবার রাতে হলদিয়ার ভবানীপুরের বাঁশখানা জলপাই এলাকা থেকে ওই মহিলার মৃতদেহটি উদ্ধার হয়। এই ঘটনাটিকে কেন্দ্র করে এলাকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

{link}

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বালুঘাটা থেকে গঙ্গামোড় গামী হলদি নদীর তীরবর্তী রাস্তার পাশে ফাঁকা ধান জমিতে সম্ভবত ওই মহিলার গলার নলি কেটে পালায় আততায়ীরা। গুরুতর জখম অবস্থায় ওই মহিলা রাস্তায় উঠে এলেও শেষ রক্ষা হয়নি তার। প্রবল রক্তক্ষরণের জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। স্থানীয় সূত্রের খবর, বুধবার রাত্রি প্রায় ১০টা নাগাদ এক পথচারী মোটর বাইকে বাড়ি ফেরার পথে ওই মহিলাকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর তিনি চিৎকার জুড়ে দেওয়ায় স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছায়। তবে প্রাথমিক ভাবে ওই মহিলার কোনও পরিচয় জানা যায়নি।

{link}

এই ঘটনার খবর পেয়ে বুধবার রাতেই ভবানীপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ইতিমধ্যেই মহিলার পরিচয় উদ্ধারের জন্য আশেপাশের থানা ও গ্রামগুলিতে প্রশাসনের তরফ থেকে খবর পাঠানো হয়েছে। তবে কে বা কারা এই নৃশংস খুনের সঙ্গে জড়িত সে ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। পুরো বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখছে পুলিশ।

 
 

সর্বশেষ আপডেট: