Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

গরুমারা অভয়ারণ্য চলছে গন্ডার গণনা কার্য, দায়িত্বের রাজ্যের বনদপ্তর

Loading... রাজ্য
গরুমারা অভয়ারণ্য চলছে গন্ডার গণনা কার্য, দায়িত্বের রাজ্যের বনদপ্তর
#News #Rhinoceros counting has started in the garumara sanctuary #Jalpaiguri #West Bengal #India #জলপাইগুড়ি #সংবাদ

নিজস্ব সংবাদদাতা,জলপাইগুড়িঃ জলপাইগুড়ির গরুমারা অভয়ারণ্য এলাকায় গন্ডার গণনার কাজ শুরু হয়েছে মঙ্গলবার থেকে। এই কাজ দুই দিনব্যাপী চলবে। সমস্ত কাজের দায়িত্বে রয়েছে রাজ্যের বনদপ্তর।

{link}

মোট ২৫০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে গন্ডার গণনার কাজ শুরু করা হয়েছে। ২০১৮ সালে শেষবার যখন গণনা করা হয়েছিল তখন এক শৃঙ্গ গন্ডারের সংখ্যা ছিল ৫২ টি। রাজ্যের বনদপ্তর আশা করছে এবারে গণনার পর গন্ডারের সংখ্যা বৃদ্ধি পাবে। মোট ৫০ টি দলে বিভক্ত হয়ে এই কাজ শুরু হয়েছে। রাজ্যের বনদপ্তর ছাড়াও, স্বেচ্ছাসেবী সংস্থার সংগঠন, পরিবেশ কর্মীরাও গণনা কার্যে অংশগ্রহণ করেছেন।

{link}

রাজ্যের বনদপ্তর এই বিষয়ে জানিয়েছে, প্রত্যেকটি গন্ডারের আলাদা করে নাম আছে। কারও নাম কান খাড়া ,আবার কারও নাম বোতল। এছাড়া প্রত্যেকটি গন্ডারের সচিত্র পরিচয় পত্র রয়েছে। প্রত্যেকটি গণনাকারী  দলের কাছে রয়েছে জিপিএস ট্র্যাকার। গন্ডারের দেখা মিলতে করা হচ্ছে স্কেচ। আজ অর্থাৎ বুধবার এই গণনা কার্য শেষ হবে।


 

সর্বশেষ আপডেট: