Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

পূর্ণিমার ভরা কোটালে নদী বাঁধ ভেঙে প্লাবিত সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা

Loading... রাজ্য
পূর্ণিমার ভরা কোটালে নদী বাঁধ ভেঙে প্লাবিত সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা
#News #River dams #Muriganga #Hooghly #Htania Doania #Bay Of Bengal #Sundarban #South 24 Pargana #West Bengal #India #সুন্দরবন #সাগর #সংবাদ

সুদেষ্ণা মন্ডল, দক্ষিণ ২৪ পরগনাঃ ভরা কোটালে পূবালি হাওয়ার জেরে সুন্দরবনের একাধিক নদী বাঁধে ফাটল। যার জেরে বাঁধ উপছে প্লাবিত এলাকা। আতঙ্কে রাত জাগছেন সুন্দরবনের বাসিন্দারা। পূর্ণিমার ভরা কোটালের জেরে সুন্দরবনের একাধিক নদী যেমন মুড়িগঙ্গা, হুগলি, হাতানিয়া দোয়ানিয়া, চিনাই ইত্যাদি নদীর জলস্তর বেড়ে ফুঁসছে। ফুঁসছে বঙ্গোপসাগরও।

{link}

বৃহস্পতিবার সকালে পূর্ণিমার ভরা কোটালে দক্ষিণ ২৪ পরগনার সাগরের বঙ্কিম নগরের নদী বাঁধ ভেঙে প্লাবিত কয়েকশো বিঘা চাষের জমি। গ্রামে প্রবেশ করেছে নদীর জল। ঘর ছেড়ে অন্যত্র ঠাই বাসিন্দাদের। একই চিত্র নামখানার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা এলাকাতেও। ফ্রেজারগঞ্জ দাসকর্ণার, হাতি কর্নার,ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা চত্বর জলমগ্ন। সাগরের বিডিও সুদীপ্ত মণ্ডল জানান, কোটালের প্রভাবে সাগরের বঙ্কিমনগর ও মহিষ মারি এলাকায় জল ঢুকেছে। ইতিমধ্যেই সেচ দপ্তরের আধিকারিকারা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এলাকায় নজরদারি চালানো হচ্ছে। উপকূল তীরবর্তী এলাকার মানুষদের ইতিমধ্যেই নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া  হয়েছে।

{link}

গ্রামবাসীদের দাবি, ঘূর্ণিঝড় ইয়াসের পর থেকে বেহাল হয়ে পড়ছে সুন্দরবনের একাধিক মাটির নদী বাঁধ। বারবার প্রশাসনকে জানিয়েও কোনরকম সূরা হয়নি। প্রতিবছর কোটালের সময় নদী বাঁধ উপছে প্লাবিত হয় গোটা এলাকা। এলাকার মানুষের দাবি, স্থায়ী কংক্রিটের নদী বাঁধ একমাত্র সমাধান সূত্র। কবে এই ভোগান্তি থেকে পরিত্রান পাবেন সুন্দরবনবাসী এই প্রশ্ন রয়ে গিছে বাসিন্দাদের মনে।


 

সর্বশেষ আপডেট: