নিজস্ব সংবাদদাতা,বীরভূমঃ বীরভূমের ইলামবাজার চৌপাহারি জঙ্গলের কাছে মর্মান্তিক পথ দুর্ঘটনা। পণ্যবোঝাই ডাম্পারের সঙ্গে গাড়ির সংঘর্ষে মৃত্যু হল বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মন্ডলের দেহরক্ষীর শিশুকন্যা সহ দুই জনের। মঙ্গলবার রাতে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।
{link}
স্থানীয় সূত্রের খবর, সামনেই ইদ। সেই উপলক্ষ্যে মঙ্গলবার দূর্গাপুর থেকে কেনাকাটা সেরে দুটি গাড়িতে করে বোল্পুরে ফিরছিলেন অনুব্রত মন্ডলের দেহরক্ষী সাইগেল হোসেন ও তার পরিবার সহ কয়েকজন পারিবারিক বন্ধু। একটি গাড়িতে সাইগেলের স্ত্রী ও তার বছর সাতেকের শিশুকন্যার সঙ্গে ছিলেন সাইগেলের পারিবারিক বন্ধু মাধব কৈবর্ত। এরপর রাত ১২টা নাগাদ ঘটে দুর্ঘটনা। ডাম্পারের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় দেহরক্ষীর শিশুকন্যা সহ আরও দুজনের।
{link}
পুলিশ সূত্রের খবর,গাড়ির চালকের অবস্থা আশঙ্কাজনক। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার পর থেকেই ডাম্পারের চালক পলাতক। পুরো বিষয়টি তদন্ত করছে পুলিশ।
