Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

দিঘা নন্দকুমার জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ১, আহত কমপক্ষে ৪

Loading... রাজ্য
দিঘা নন্দকুমার জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ১, আহত কমপক্ষে ৪
#News #Road accident #Dead bike driver #Digha #Nandakumar #116B National Highway #Chandipur flyover #East Medinipur #West Bengal #India #নন্দকুমার #পূর্ব মেদিনীপুর #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ দিঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় ফ্লাইওভার থেকে নিচে পড়ে মৃত্যু হল এক বাইক আরোহীর। গুরুতর জখম অবস্থায় বাইকের অপর এক আরোহীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তিনি আপাতত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

{link}

স্থানীয় সূত্রের খবর, শুক্রবার সকাল ১২ টা নাগাদ পূর্ব মেদিনীপুরের দিঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে চণ্ডীপুর ফ্লাইওভারে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃত বাইক আরোহীর নাম দেবাশিষ সেনগুপ্ত (৩৫)। তিনি কলকাতা যাদবপুরে বাসিন্দা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় চণ্ডীপুর থানার পুলিশ। জানা যায়, শুক্রবার সৈকত নগরী দিঘা থেকে কলকাতায় বাড়ি ফিরছিলেন ওই দুই পর্যটক। চন্ডীপুর ফ্লাইওভারের কাছে হঠাৎ একটি স্করপিও গাড়ির সঙ্গে ওই বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায় বাইক আরোহী যুবক। ঘটনাস্থলেই সঙ্গে সঙ্গে মৃত্যু হয় তার।

{link}
 
এরপরেই আশেপাশে থাকা স্থানীয় মানুষরা ঘটনাস্থলে এসে ভিড় জমায়। দুর্ঘটনায় জখম হওয়া সকলকেই তৎক্ষণাৎ স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে চণ্ডীপুর থানার পুলিশ। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাগ্রস্ত স্করপিও ও বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। গাড়িটি দ্রুতগতিতে থাকার কারণে এমন দুর্ঘটনা বলে পুলিশের প্রাথমিক অনুমান।


 

সর্বশেষ আপডেট: